নূর মোহাম্মদঃ
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন চাঁদখালী গ্রামের আলী আহম্মদ বেপারী বাড়ীর আলী আহম্মদের ছোট ছেলে মোঃ ইমন। ইমন পেশায় ছিলেন সিএনজি ড্রাইভার।
ভালোই চলছিলো তার দিনকাল। ৪ মে ২০২৩ হঠাৎ একটি দূর্ঘটনায় এলোমেলো হয়ে যায় তার জীবন। শরীরের নিন্মাংশে প্রচন্ড আঘাতে পঙ্গু হয়ে যায় সে। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে তার। ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে বহু কষ্টকর। সারাদিন শুয়ে থাকা ইমনের জন্য দরকার ছিলো একটি হুইল চেয়ার।
স্থানীয় যুবক মুকিত তার ফেসবুকে বিষয়টি তুলে ধরেন। এসময় মুকিতের বন্ধু সোহান বিষয়টি লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপুর নজরে দিলে তিনি তারা সদ্য প্রয়াত পিতা লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযুদ্ধা আবু তাহেরের ব্যবহৃত হুইল চেয়ারটি দান করেন। ২ জুলাই শুক্রবার হুইল চেয়ার টি তুলে দেয়া হয় ইমনের হাতে।
হুইল চেয়ার পেয়ে খুশি ইমন, বলেন আমার পঙ্গু জীবনে চলাচলের জন্য হুইলচেয়ারটি ভরসা এখন। ইমনের ব্যয়বহুল চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করা হয়।
পরে বাংগাখাঁ উচ্চ বিদ্যালয় ২০০৫ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে আরেকজন প্রতিবন্ধীকে তার ব্যবসার জন্য মালামাল কিনে দোকান সাজিয়ে দেয়া হয়।







