প্লে বয় বা মেয়েবাজ যাই বলুন না কেন, এরা এমন ধরনের ছেলে যারা সর্বদা নারীদের পেছনে ঘোরে। এঁরা নারীদের সঙ্গ সুখ পেতে মরিয়া হয়ে ওঠে। এদের কে অন্যান্য ছেলেরা ,যারা নারী সঙ্গ সুখ থেকে বঞ্চিত হয়, কটাক্ষ করে মেয়েবাজ, প্লে বয় ইত্যাদী বলে।
আসলে ওই অন্যান্য ছেলেরা নিজেদের বিফলতার রাগ এই ভাবেই মেটায়। এঁরা কখনো মেয়েদের দোষ দেয় । আবার কখনো ওই প্লে বয় ছেলে গুলোকে দোষ দেয়। আর এই অন্যান্য ছেলে গুলো নিজেদের খুব ভালো দেখাতে চায়। কিন্তু বাস্তবে দেখবেন এই অন্যান্য ছেলে গুলোও যখন মেয়েদের সঙ্গ পায় তখন অন্ধের মতো তাদের পিছনে ছোটে। ওই মেয়েদের স্বভাব চরিত্র যেমনই হোক তাতে তাদের কিছু আসে যায় না । অতীত কে অতীত তে পাঠিয়ে এরা ওই মেয়ের সঙ্গে লেগে পড়ে। এদের মেয়েদের প্রতি কোনো দয়া নেই। এদের আছে শুধু হিংসা যে প্লে বয় ছেলে গুলো নারী সঙ্গ পেয়ে আনন্দ করছে আর এই অন্যান্য ছেলেগুলো সেটা পাচ্ছে না। বাস্তব টা হলো মেয়েরা ওই প্লে বয় ছেলে গুলো কে পছন্দ হয়তো করে না কিন্তু ওই প্লে বয় ছেলে গুলো মেয়েদের নিজেদের দিকে টানতে সমর্থ হয়। এটা ওই প্লে বয় ছেলে গুলোর যোগ্যতা। কিন্তু প্রশ্ন জাগে কেনো ওই প্লে বয় ছেলে গুলো মেয়েদের টানতে পারে কিন্তু অন্যান্য ছেলেরা টানতে পারে না।
১. এদের মেয়েদের মানসিকতা , চাওয়া পাওয়া, ইচ্ছা ইত্যাদী সম্পর্ককে অনেক ভালো জ্ঞান থাকে। মেয়েদের দুর্বলতা গুলো সম্পর্কে এরা সচেতন।
২. এঁরা মেয়েদের দুর্বলতা গুলো কে exploit করতে জানে এবং এরা তাতে দক্ষ।
৩. এঁরা নিজেদের কে মেয়েদের সামনে ভালো ভাবে তুলে ধরতে পারে। ভালো খারাপ মিশিয়ে মেয়েরা এদের বুজতে পরে। আর মেয়েদের পিছনে ঘরে মানে যে তার চরিত্র খারাপ সেটা কিন্তু নয়। এদের অনেকেই এই সীমা রেখাটা মেনে চলে। আর যারা মেনে চলে না , তারাও নিজেদের গোপন করে রাখে।
অন্যান্য ছেলেরা নিজেদের ভালো মনে করে কিন্তু মেয়েদের চোখে সেগুলো ধরা পড়ে না। এই অন্যান্য ছেলে গুলো নিজেদের মেলে ধরতে জানে না। মেয়েদের কাছে এরা একটা রহস্য। মানুষ যে জিনিষ বুজতে পারে না সেটার প্রতি তার আকর্ষণ থেকে না।
৪. প্লে বয় ছেলে গুলো কে অন্যান্য ছেলেরা যতই হিংসা করে নিন্দা করুক , প্লে বয় ছেলে গুলো মেয়েদের সামনে নিজের ছবি পরিষ্কার রাখে। এই হিংসে জিনিসটা বাদ দিলে অন্যান্য ছেলেরাও ওই প্লে বয় ছেলে গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু খারাপ খুঁজে পাবে না।
৫. অন্যান্য ছেলেরা ওই প্লে বয় ছেলেদের সম্পর্কে একটা ধারণা নিয়ে চলে যে ওই প্লে বয় ছেলে গুলো সর্বদা নিজেদের প্যান্টের জিপ খুলে ঘুরে বেড়ায়। কিন্তু বাস্তব টা হলো এদের বেশির ভাগই নিজেদের কর্ম কাণ্ডের ব্যাপারে যথেষ্ট সচেতন।
ধন্যবাদ
শ্রীমতী লিলি বসু বিশ্বাস








