ভারতের উত্তর প্রদেশে “কাশী” নামক একটি জায়গা আছে। হিন্দুরা এটা অবশ্যই জানেন। কাশী একটি হিন্দু তীর্থ স্থান। একজন বললো, তার দাদা (grandfather) কাশিতে মারা গেছেন। কয়েকদিন পরে জানা গেল, তার দাদা কোনদিনই কাশীতে যায়নি। কাশীতে যায়নি, তাহলে কাশিতে মরলেন কিভাবে? জিজ্ঞাসা করে বিস্তারিত জানা গেল – দাদার যক্ষা রোগ হয়েছিল, তিনি কাশতে কাশতে (cough) মারা গেছেন।
এখানে বোঝার ব্যাপার হলো, বক্তা সত্য বলেছেন, কিন্তু শ্রোতা সেটা ভুল বুঝেছেন। মেয়েদের ব্যপারে বহুল প্রচলিত তথ্যটিও তেমন। তথ্যটি ঠিকই ছিল, তবে মানুষ সেটা ভুল বুঝেছে।
- ভুল: মেয়েদের “না” এর অর্থ “হ্যাঁ” বোঝায়
- সঠিক: মেয়েরা “হ্যাঁ” এবং “না” উভয় ক্ষেত্রেই “না” বলে
মেয়েদের মুখে “না” শুনে, সেটাকে “হ্যাঁ” মনে করার কোন উপায় নেই। কারণ, মেয়েরা সবসময়ই “না” বলে।
সবসময় “না” বললে, কোনটা আসল “না”, আর কোনটা আসল “হ্যাঁ”, সেটা কিভাবে বুঝবো?
বিশ্বজুড়ে পুরুষের কাছে, নারী রহস্যময় ও ছলনাময়ী হয়ে আছে শুধু এই কারণে – নারীর মুখের কথা, তার কার্যকলাপ এর সাথে মিলে না। আসলে, নারী মোটেও রহস্যময় ও ছলনাময়ী নয়।
নারীকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো – কার্যকলাপ। নারীর মুখের কথা না শুনে, তার কার্যকলাপ দেখুন। তাহলেই বুঝতে পারবেন, কোনটা আসল “না”, আর কোনটা আসল “হ্যাঁ”








