বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক ইউএনও দীপকের অনিয়ম-দূর্নীতির দায়ে আশ্রয়ন প্রকল্প-২ মজিবর্ষের ঘর নির্মান স্হগিত।স্হানীয়দের অভিযোগ শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখল করে মুজিববর্ষের গৃহনির্মান করছে! ভুক্তভোগীরা জানান,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মৌজার এসএ ১৫০১ দাগ বিএস ৪৮৯-৫৪০ দাগে ১৮৬ একর জমি নিয়ে ভোলা-বরিশাল সিমানা জটিলতায় হাইকোর্টে মামলার রায়ে ১৯৯৩ সালে মেহেন্দিগঞ্জ প্রজ্বার পক্ষে রায় হয়। প্রজ্বারা উক্ত জমিতে বাড়ি-ঘর,পুকুর,মাছের ঘের করে বসবাস করে। বিএনপির আমলে শেখ বাহিনী ও নয়ন বাহিনীর সন্ত্রাসীরা খাসজমি দাবি করে দখল নিয়াছে।এ নিয়ে প্রজ্বারা বরিশাল জজ আদালতে মামলা করেন।যার মামলা নাম্বার ১৩৩/২০০৭। ।উল্লিখিত জমিতে এম মাজহারুল ইসলাম মামুন মোল্লা মৎস্য চাষ,বৃক্ষরোপন ও বনায়ন,কৃষি আওতায় ৯৯ বছরের লিজ আবেদন করে।আবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় সহ সংশ্লিট সকল মন্ত্রনালয় ও দপ্তরের অনুমতি সাপেক্ষে বরিশাল জেলা প্রশাসকের স্মারক ১,১/১/২০১৪।উক্ত মামলাটি খারিজ না হওয়ায় লিজ প্রদান করেনি। মেহেন্দিগঞ্জ ইউএনও কাজী আলিমুল্লাহ শেখ বাহিনীর ভূমিদস্যু উচ্ছেদ করছে। শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার যোগসাজশে প্রজ্বারা জমি দখল নিয়ে প্লট আকারে বিক্রি করে।আদালতের বিচারাধীন মামলার বিরোধীয় জমির খালের পাঁড়ে গৃহনির্মান চলছে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








