Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

মোটরসাইকেল চলাচলে নীতিমালা করছে সরকার

admin by admin
January 20, 2023
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
মোটরসাইকেল চলাচলে নীতিমালা করছে সরকার
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রতিবেদক:গত কয়েক বছরে মহাসড়ক এবং শহরের রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনা দ্রুত বৃদ্ধির কারণে সরকার দেশে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়ন করছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৪৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৯২ জন নিহত হয়েছে এবং ২০২১ সালে সারা দেশে ৫ হাজার ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৮৪ জন নিহত হয়েছে।

 

বিআরটিএ-এর পরিচালক (নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, বেপরোয়া মোটরসাইকেল চলাচলের কারণে গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

তিনি উল্লেখ করেন, ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩ হাজারের নিচে। কিন্তু জাতীয় মহাসড়ক এবং শহরের রাস্তায় মোটরবাইক চলাচল বৃদ্ধির কারণে ২০১৯ সালে সংখ্যাটি ৪ হাজারের ঘর অতিক্রম করেছে। আমাদের কাছে মোটরবাইক দুর্ঘটনার আলাদা কোনো পরিসংখ্যান নেই। কিন্তু আমাদের তদন্ত অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর মধ্যে প্রায় ৪০ শতাংশ মৃত্যুর কারণ মোটরসাইকেল দুর্ঘটনা। তাই বিআরটিএ মহাসড়কে মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যেই এ লক্ষ্যে নীতিমালার খসড়া তৈরি করেছি। আমরা এটি মন্ত্রণালয়ে (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) জমা দিয়েছি। মন্ত্রণালয় খসড়া নীতির বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করবে এবং তারা এটি চূড়ান্ত করবে।

তিনি বলেন, নীতিমালায় মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেওয়া হবে।

নিবিড়ভাবে মহাসড়ক মনিটরিং নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা এত নিবিড়ভাবে করতে পারি না, জনবলের অভাব রয়েছে। তা সত্ত্বেও আমরা মনিটরিং করছি। কাজ চলছে।

মাহবুব-ই-রব্বানী উল্লেখ করেন, এই উদ্যোগের আওতায় সরকার মোটরবাইক ব্যবহারকারীদের নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করবে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

গত ৭ জানুয়ারি, রোড সেইফটি ফাউন্ডেশন (আরএসএফ) সড়ক দুর্ঘটনার ওপর তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে উল্লেখ করেছে যে, দেশে ২০২২ সালে ৬ হাজার ৮২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৭১৩ জন নিহত হয়েছে এবং এসব দুর্ঘটনায় ১২ হাজার ৬১৫ জন আহত হয়েছে।

এতে আরও বলা হয়, ২ হাজার ৯৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ হাজার ৯১ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ০৭ শতাংশ।

ফাউন্ডেশনটি নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনা ছাড়াও ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে এই চার বছরে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা প্রায় একই।

২০২০, ২০২১ এবং ২০২২ সালে মোট মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির কারণে মোট দুর্ঘটনা ও নিহতের সংখ্যা বেড়েছে।

২০১৯ সালে সংঘটিত ১১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ৯৪৫ ব্যক্তি, ২০২০ সালে ১৩৮১টি দুর্ঘটনায় ১৪৬৩ ব্যক্তি, ২০২১ সালে ২০৭৮টি দুর্ঘটনায় ২২১৪ ব্যক্তি এবং ২০২২ সালে ২৯৭৩টি দুর্ঘটনায় ৩০৯১ ব্যক্তি প্রাণ হারায়।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মোটরসাইকেল দুর্ঘটনা ১৬.১৪ শতাংশ এবং হতাহতের ঘটনা ৫৪.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এই দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে ৫০.৪৭ শতাংশ এবং হতাহতের ঘটনা বেড়েছে ৫১.৩৩ শতাংশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এই দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে ৪৩.০৭ শতাংশ এবং হতাহতের ঘটনা বেড়েছে ৩৯.৬১ শতাংশ।

২০২২ সালে সংঘটিত ২৯৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০৯১ ব্যক্তি প্রাণ হারায় এবং ২১৫৪ ব্যক্তি আহত হয়। নিহতদের মধ্যে ৭৬.৪১ শতাংশের বয়স ১৪ থেকে ৪৫ বছরের মধ্যে।

অন্যন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ছিল ২১.২৬ শতাংশ, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনা ঘটেছে ৩২.২২ শতাংশ, ভারী যাবাহন মটর সাইকেলকে আঘাত করা ও ধাক্কা দেওয়ার ফলে দুর্ঘটনা ঘটেছে ৪৪.৮৭ শতাংশ এবং ১.৬৫ শতাংশ ছিল অন্যান্য দুর্ঘটনা।

মোটরসাইকেল দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা বৃদ্ধির বহুবিধ কারণ রয়েছে। অধিকাংশ মোটরসাইকেল চালক বয়সে কিশোর কিংবা তরুণ কেবল এটাই সত্য নয়, তাদের মধ্যে জ্ঞানের অভাব এবং ট্রাাফিক আইন না মানার প্রবণতাও রয়েছে। তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায় ফলে নিজেরা যেমন দুর্ঘটনায় পতিত হয় তেমনি অন্যরাও দুর্ঘটনার শিকার হয়।

বিপুল সংখ্যক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও বাসের সঙ্গে সংঘর্ষের ফলে।

এই দ্রুতগামী যানবাহনগুলোর অধিকাংশ চালক অদক্ষ ও অসুস্থ। বেপরোয়াভাবে তাদের গাড়ি চালানোর ফলে- যারা সাবধানে মোটরসাইকেল চালান, তারাও দুর্ঘটনার শিকার হন।

চার চাকার যানবাহনের চেয়ে মোটরসাইকেল ৩০ গুণ বেশি বিপজ্জনক। কিন্তু দেশের দুর্বল (ফিটনেসবিহীন) গণপরিবহণগুলো সহজেই রাস্তায় নামতে পারে বিধায় এবং যানজটের কারণে-মানুষ যানজট এড়াতে মোটরসাইকেল ব্যবহার করে। আর এভাবেই সড়ক দুর্ঘটনা বেড়েই যাচ্ছে।

মাহবুব-এ-রব্বানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার ৩ ই (ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, এনফোর্সমেন্ট)-এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের মহাসড়কের পাশে চালকদের জন্য শৌচাগার নির্মাণ, সড়কের উভয় পাশে ধীর গতির যানবাহনগুলোর জন্য পৃথক লেন নির্মাণ, ট্রাফিক সিগনাল স্থাপন ও সড়কে বিভিন্ন নির্দেশনা চিহ্ন আঁকা, দুর্ঘটনা প্রবণ স্থানগুলোতে রাম্বল স্ট্রিপ স্থাপনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, সড়ক পরিবহণ আইন, ২০১৮ ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ রিপোর্ট অনুযায়ী- নানা পদক্ষেপ গ্রহণের পরও বিগত ৫ বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ৩ হাজার ১৩৩ জন মারা গেছে।

এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, কারো একক প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়। এর জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

সূত্র: বাসস

Post Views: 214

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
85

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d