ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এসময় মোদিকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার এ বিষয়ে সামজিক প্লাটফর্ম এক্সে একটি পোস্ট করেছেন মোদি।
এক্সে মোদি লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা, নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন।’
এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।








