মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মোবাইলে কথা বলতে বলতে মহাসড়ক পার হচ্ছিলেন পথিমধ্যে বাসচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার (১ অক্টোবর) জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রোর সামনে সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ কবির (২০)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। কবির নাহার এগ্রো অস্থায়ী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফোনে কথা বলতে বলতে কবির মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী জোনাকী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী রিয়াজ উদ্দিন বলেন, ‘আমরা মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলাম। এসময় নাহারের দুই জন শ্রমিক মহাসড়ক পার হচ্ছিলেন। তখন দ্রুতগতির বাস এসে ধাক্কা দিলে একজন মারা যান।’
আরেক প্রত্যক্ষদর্শী হেনজু মিয়া বলেন, ‘এখানে নাহার এগ্রো গ্রুপের যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে পথচারীরা বাধ্য হয়ে মহাসড়কের ওপর দিয়ে হাঁটেন। বাসটির সামনে সাইড নেওয়ার জায়গা ছিল না। ফলে বাস চাপা পড়ে লোকটির মৃত্যু হয়।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগে স্থানীয়রা নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের পর লাশ হস্তান্তর করা হবে।’
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








