লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর বাজারে মোবাইল কোর্টের অভিযানের বিষয়টি টের পেয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানি ও কর্মচারীরা সটকে পড়ার মতো ঘটনা ঘটেছে। মোবাইল কোর্টে বাঁধা প্রদানের অভিযোগ ওঠেছে বণিক সমিতির বিরুদ্ধে। বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২ টা থেকে বিকাল ৪ টায় পযন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো: নুর হোসেন কর্তৃক লক্ষ্মীপুর পৌর বাজার রোডে অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে। তবে সটকে পড়ার আগেই বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, ইন্ডিয়ান পূর্ণের গায়ে ইস্টিকার মেরে অতিরিক্ত মূল্য লেখে রাখা, মেয়াদ উত্তীর্ণ পূর্ণ রাখার অপরাধে বিভিন্ন দোকানে জরিমানা করা হয়। দোকান গুলো হল এর মধ্যে এসকে বনিকের, সত্যজিত দত্ত, ফয়েজ হোসেন রাজ্জাক আলীর, মেসার্স রূপা স্টোর, নুরুল হক বীজ ভান্ডার, মেসার্স মাসুদ বীজ ভান্ডার, নিউ হরিপদ স্টোর, আবুল হোসেন স্টোর, আসিফ স্টোরকে জরিমানা করা হয়।পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া পণ্যসামগ্রী, নির্ধারিত মূল্যেই বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন।লক্ষ্মীপুর মাছ বাজার, চকবাজার,রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। এদিকে মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে আড়ৎদার রোড, চাল হাটা, ভক্তের গলি, গরু ও ছাগলের মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেটেরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। অপদিকে মোবাইল কোটে বাঁধা প্রদান করার অভিযোগ ওঠেছে বণিক সমিতির বিরুদ্ধে। এদিকে অভিযানিক দল চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাজার রোডের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে দেখা যায়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







