শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশের চলমান প্রেক্ষাপটে তরুন প্রজন্ম ছাত্রদের বিজয় হয়েছে। এ বিজয় ধরে রাখতে প্রতিহিংসা দূর করতে হবে, সকলের সম্বলিতভাবে দেশের স্বার্থে কাজ করতে হবে। দলের মধ্যে অনুপ্রবেশ কোন ভাবে করতে দেওয়া হবে না। বিএনপির কেন্দ্রীয় নেতাদের এ নির্দেশনা। জনগনের জান মাল রক্ষা করতে সংখালগুদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ তাদের সুরক্ষায় নেতাকর্মীদের পাসে থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম সভাপতিত্বে এ মতবিনিময়কালে বিএনপি নেতার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তাতীদলের সভাপতি মো. দুলাল শিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। # ##** ছবি সংযুক্ত আছে ** ## **
পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি...








