Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

মোরেলগঞ্জে  ঘূর্ণিঝড় রিমালে৫শ কোটি টাকার ক্ষতি  .সুপেয় পানির তীব্র সংকট

admin by admin
June 28, 2024
in খুলনা বিভাগ, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:ঘূর্ণিঝড় রিমালেপ্রভাবে ৫শ কোটি টাকারক্ষয়ক্ষতি হয়েছে। সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।  সুপেয় ও ব্যবহারের উপযোগী পানি পাচ্ছে না প্রায় আড়াই লাখ মানুষ। এ উপজেলাটির পৌরসভা ও ১৬টি ইউনিয়নের সব জলাধারে প্রবেশ করেছে সমুদ্রের লবণ পানি। গাছপালা, পাতা, হাঁস-মুরগির মৃতদেহ, ড্রেন ও সেপটিক ট্যাংকের ময়লা আবর্জনা। এসব কারণে উপজেলার সরকারি বেসরকারি সব পুকুরের পানি পচে রঙ কালচে হয়ে গেছে। গন্ধ ছড়াতে শুরু করেছে। এ অবস্থায় উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ নিরাপদ খাবার পানি ও ব্যবহারের পানির চরম সংকটে পড়েছেন।                                                                                              সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে,বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর তীরবর্তী  ৪ লাখ মানুষের গবাদি পশু ও কৃষি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে হুমকির মুখে পড়েছে। লবণাক্ততার কারণে ধান উৎপাদন বন্ধ রয়েছে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে। উৎপাদন কমেছে সকল মৌসুমি শাক-সবজির।                                                                                                          সর্বশেষ প্রকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রিমালে মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৫শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বিভিন্ন দপ্তর সূত্রে জানা যায়।                                                                                                                                                                                       জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, পানির উৎস হিসেবে ব্যবহৃত ১ হাজার ২৮৭টি পুকুর সংরক্ষিত ছিল। এরমধ্যে ১ হাজার ৩০টি পুকুরের পানি পচে গেছে। ঐ পুকুরগুলো থেকে দ্রুত পচা ও দূষিত পানি অপসারণ না করলে মাটিও দূষিত হয়ে যাবে। ফলে দুর্ভোগ আরো বাড়বে। খাবার পানির জন্য মোরেলগঞ্জে প্রায় ৮ হাজার পরিবারে সরকারি বেসরকারিভাবে পাওয়া বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক থাকলেও ঐ পরিবারগুলোর অন্যান্য কাজের জন্য নিরাপদ পানির কোনো উৎস্য অবশিষ্ট নেই।

মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ও পৌরসভাসহ নদীর তীরবর্তী সাতটি ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বহু জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট বিলীন হয়েছে পানগুছির ভাঙনে। জলবায়ু পরিবর্তনের ফলে নদীভাঙন ও লবণ পানির প্রভাবে মোরেলগঞ্জ উপজেলার প্রায় চার লাখ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে ভোগান্তির শিকার দেড় লাখ গবাদি পশু ও আড়াই লাখ হাঁস-মুরগি। লবণাক্ততার কারণে প্রাকৃতিক খাবার কমে গেছে এসব প্রাণীর। জলাবদ্ধতার কারণে গৃহপালিত পশুপাখি রোগ-বালাই ও অকাল মৃত্যুর শিকার হচ্ছে। দেশীয় জাতের গরু, মহিষ, হাঁস-মুরগির সংখ্যা কমছে আশঙ্কাজনক হারে।

মাঠ ও খালবিল থেকে আত্মঘাতী ড্রিল ড্রেজার দিয়ে বালু উত্তোলন, নিয়ন্ত্রণহীন ইটভাটা, করাতকল, খাল ভরাট ও দখল করে মাছের ঘের করে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় ভয়াবহ ক্ষতির মুখোমুখি এ উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষ। এ উপজেলার বিভিন্ন খালের পানি নিয়ন্ত্রণের জন্য সাতটি স্লুইসগেট রয়েছে। তবে এর একটিও সচল নেই। এ উপজেলায় আবাদি জমি রয়েছে ৩৩ হাজার ১৫০ হেক্টর। তবে লবণাক্ততার কারণে মোরেলগঞ্জ সদর, বহরবুনিয়া, বারইখালী ও জিউধরা ইউনিয়নে ফসল উৎপাদন কমে এসেছে। স্থায়ী বেড়িবাঁধ হলে কমপক্ষে এক হাজার হেক্টর ফসলি জমিতে ধান আবাদ বৃদ্ধি পাবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, উপকূলীয় এ উপজেলায় দুর্যোগ সহনীয় ৮৩টি সাইক্লোন শেল্টার রয়েছে। এর সংখ্যা আরও বৃদ্ধির জন্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া পরিবারগুলোকে খুঁজে বের করে সরকারিভাবে পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, একশ বছরের পুরোনো খালগুলো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভরাট ও বেদখল থাকা খালগুলো অবমুক্ত করার কাজ শুরু হয়েছে। সুপেয় পানির উৎস্য, খাস পুকুরগুলো পুনঃখননের কাজ চলছে। এ বিষয়ে জেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও বিএডিসিসহ চারটি দপ্তরই মাঠ পর্যায়ে কাজ করছে।

বারইখালী ইউপির সাবেক সদস্য মিজানুর রহমান বিপু বলেন, ঘূর্ণিঝড় রেমালে মিষ্টি পানির পুকুর ডুবে গেছে। পাঁচ কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি এনে খেতে হচ্ছে। স্থানীয়রা শরীফবাড়ির পুকুরের পানি ব্যবহার করত। সেটিতেও লবণ পানি ঢুকে খাবার অনুপযোগী হয়েছে। বর্তমানে সেচ দেওয়া হয়েছে। গ্রামের প্রায় এক হাজার মানুষ খাবার পানির জন্য হাহাকার করছে।

নিশানবাড়িয়ার ইউপি সদস্য আব্দুর রহিম মৃধা বলেন, আমাদের গ্রামে সুপেয় পানি পাওয়া এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি মিষ্টি পানির পুকুরের পানি ময়লা পড়ে নষ্ট হয়ে গেছে। ভাসছে বিভিন্ন প্রাণীর মরদেহ। পানি কিনে খেতে হচ্ছে।

ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্ফান, বুলবুল ও সর্বশেষ রেমালে মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অনাবৃষ্টি, খরা, নদীভাঙন ও লবণাক্ততা দিনদিন বাড়ছে। ফলে ফসলহানি, সুপেয় পানির সংকট ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। নদীভাঙনে বদলে যাচ্ছে উপজেলার মানচিত্র। অতিরিক্ত লবণাক্ততার কারণে স্বাস্থ্যসেবাও রয়েছে ঝুঁকির মধ্যে। নদীভাঙনের ফলে কর্মসংস্থানের তাগিদে শহরমুখী হয়েছে কয়েক হাজার পরিবার।

বেসরকারি সংস্থা ডরপের ইভল্ভ প্রকল্প ২০২২ সাল থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে কাজ করছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাসের অর্থায়নে এই প্রকল্প চলছে। ইভল্ভ প্রকল্পের সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং স্মার্ট বাংলাদেশ গড়তে এখনই ইউনিয়ন পরিষদগুলোতে নীতিমালা অনুযায়ী চাহিদাভিত্তিক ও খাত বিভাজন করে অর্থ বরাদ্দ, যথাযথ বাস্তবায়ন ও শক্ত মনিটরিং প্রয়োজন। এ বিষয়ে সচেতনতার জন্য ইভল্ভ প্রকল্প উপজেলার মোরেলগঞ্জ সদর, খাউলিয়া, নিশানবাড়িয়া, বারইখালী, জিউধরা ও বহরবুনিয়া ইউনিয়নে কাজ করছে। পাশাপাশি সুশীল সমাজ দল ও নেটওয়ার্কের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জেন্ডার-বান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাত বিভাজন করে বাজেট বরাদ্দ রাখার জন্য বিভিন্ন কার্যক্রম যেমনÑ ওয়ার্ড সভা, ইউনিয়ন উন্মুক্ত বাজেট সভা, গণশুনানি, কর ও সেবা মেলা, পরামর্শ সভা, মিডিয়ার সঙ্গে নাগরিক সংলাপ ইত্যাদি করছে।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন,  রেমালের জলোচ্ছ্বাসে প্রায় শতভাগ পানির উৎস নষ্ট হয়ে গেছে। আড়াই লাখ মানুষ এখন খাবার ও ব্যবহারের নিরাপদ পানি পাচ্ছে না। এরই মধ্যে পানি বিশুদ্ধকরণের জন্য ৫০ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আরো ১ লাখ ট্যাবলেট শিগগিরই পাওয়া যাবে। তবে এভাবে আড়াই লাখ মানুষের নিরাপদ পানির চাহিদা মেটানো সম্ভব নয়।জলবায়ু পরিবর্তনে সুপেয় পানি ব্যবহারে ভূগর্ভ থেকে পানি উত্তোলন না করে বৃষ্টির পানি ধরে রাখতে পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে। এই উপকূলীয় অঞ্চলের প্রতিটি গ্রামে নিরাপদ পানি ব্যবহারের জন্য সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে একটি করে জলাধার স্থাপন করতে পারলে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবে উপকূলের বাসিন্দারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে হলে এলাকাভিত্তিক বন্যা, খরা ও লবণসহিষ্ণু জাত ব্যবহার করতে হবে। পলি পড়ে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন, পর্যাপ্ত স্লুইসগেট নির্মাণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রবিশস্যের ফসলের জন্য ক্ষুদ্র পুকুর খনন, বৃক্ষরোপণ করতে হবে। এ ছাড়া নালা পদ্ধতিতে উঁচু জমিতে চাষাবাদ বৃদ্ধি করতে হবে।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে ইতোমধ্যে উপজেলার চারটি ইউনিয়নে লজিক প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদ কাজ করছে। ঘষিয়াখালী থেকে মোরেলগঞ্জ শহর হয়ে সন্ন্যাসী পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প একনেকে পাস হয়েছে। বেড়িবাঁধ হলে লবণাক্ততা দূর হবে এবং ফসল উৎপাদন বাড়বে। এতে এই অঞ্চলের অর্থনীতিতে পরিবর্তন আসবে। আর বজ্রপাত থেকে রক্ষা পেতে কাবিটা প্রকল্পের মাধ্যমে সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালে উপজেলার ১৬টি ইউনিয়নের রাস্তার দুই পাশে ১৫ হাজার তালের চারা রোপণ করা হয়েছে।                                                                                                                                              মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পরে হাসপাতালে টাইফয়েড, ডায়রিয়া ও চর্মরোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। অচিরেই পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।#############ছবি

Views: 249

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নভেম্বরে পড়বে হালকা শীত

নভেম্বরে পড়বে হালকা শীত

by admin
October 25, 2026
0
2

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি দেশজুড়ে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নভেম্বরের...

মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

by admin
October 24, 2026
0
10

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম...

মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

by admin
October 24, 2026
0
16

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।। সাত বছরের ছোট্ট শিশু সোহানা। জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন; নিজে ঠিকমতো হাঁটতেও পারে না। জীবনের...

চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত

চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত

by admin
October 24, 2026
0
9

  জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : : আবেগ, উচ্ছ্বাস, স্মৃতিচারণ আর ভালোবাসায় পরিপূর্ণ এক মিলনমেলা। বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রাম...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই

by admin
October 24, 2026
0
7

  বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক। সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাঁকে মারধর...

বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫

বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫

by admin
October 24, 2026
0
9

  মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নভেম্বরে পড়বে হালকা শীত October 25, 2026
  • সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা October 25, 2026
  • স্বর্ণের দাম বাংলাদেশে কমলো সাড়ে ২৩ হাজার টাকা, বিশ্ববাজারে কত? October 25, 2026
  • অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর October 25, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 25, 2026
  • দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না October 24, 2026
  • বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার October 24, 2026
  • সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম October 24, 2026
  • পরপর কয়েকটা রাতে শা’রীরিক সম্পর্কে অনীহা, কেন জানেন? October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।। October 24, 2026
  • মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ October 24, 2026
  • মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক October 24, 2026
  • চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত October 24, 2026
  • চৌদ্দগ্রামে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা October 24, 2026
  • বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু October 24, 2026
  • ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই October 24, 2026
  • বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫ October 24, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত October 24, 2026
  • কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান October 24, 2026
  • সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা October 24, 2026
  • মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষার পুরস্কার ও চারা বিতরণ October 24, 2026
  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নভেম্বরে পড়বে হালকা শীত

      নভেম্বরে পড়বে হালকা শীত

      October 25, 2026
      সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

      সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

      October 25, 2026
      স্বর্ণের দাম বাংলাদেশে কমলো সাড়ে ২৩ হাজার টাকা, বিশ্ববাজারে কত?

      স্বর্ণের দাম বাংলাদেশে কমলো সাড়ে ২৩ হাজার টাকা, বিশ্ববাজারে কত?

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d