Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রাজশাহী বিভাগ

মোহনপুর স্কুলের প্লাটিনাম জুবিলী-২৩  অনুষ্ঠান নিয়ে অসন্তোস

admin by admin
March 13, 2023
in রাজশাহী বিভাগ, স।রাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপুর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলী-২০২৩ আয়োজন করা হয়।
জানা গেছে, গত ১১ মার্চ শনিবার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও প্রধান শিক্ষক সুলতানা শাহীনের সভাপতিত্বে বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত প্লাটিনাম জুবিলি-২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আয়েন উদ্দিন এমপি, রাজশাহী বিশ্ববিদ্যায় ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও  সাবিহা ফাতেমতুজ্ব-জোহরা ও প্লাটিনাম জুবিলী-২৩ উদযাপন কমিটি আহবায়ক আলহাজ্ব আব্দুস সাত্তার সরকারপ্রমুখ।
স্থানীযরা জানান, এদিন অরাজনৈতিক অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করায় প্লাটিনাম জুবিলী-২০২৩ অনুষ্ঠান নিয়ে নানা সমালোচনা, অব্যবস্থাপনা, বিভিন্ন অভিযোগ ও আয়োজকদের অনুষ্ঠান বয়কটের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছ। সচেতন মহল ও অভিভাবকদের মাঝেও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এমনকি বিদ্যালয়ের বর্তমান কোমলমতি শিক্ষার্থীরা খাবার না পেয়ে কমিটির সদস্যদের শ্রেণী কক্ষে অবরুদ্ধ, খাবারের জন্য মাইকিং ও অসন্তোষ প্রকাশ করে সাংস্কৃতিক  অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, নাম প্রকাশ না করার শর্তে সহকারী শিক্ষক বলেন, এমন ঘটনার জন্য সাংসদ মহোদয় দায়ী, কারণ তিনি অরাজনৈতিক অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করায় এমনটি হয়েছে। অন্যদিকে অভিভাবক মহলের দাবি প্রধান ও সভাপতি অতিউৎসাহী হয়ে এমপিকে খুশি করানোর জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রাধান্য দেয়ায় এমন বিশৃঙ্খলা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১১ মার্চ শনিবার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  সকাল ৮ টায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত হলেও বেলা ১০ টায় র‌্যালি শেষে পায়রা ও বেলুন উড়িয়ে প্লাটিনাম জুবিলি কার্যক্রম শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় শিক্ষার্থীদের দাড়িয়ে রাখায় মঞ্চে যাওয়ার সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি দাড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের সকালের নাস্তা ও পানি না দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহিন এর উপর চরম ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন আপনার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রায় ৫৮০ জন শিক্ষার্থী সকাল সাড়ে আটটায় প্লাটিনাম জুবিলীতে অংশগ্রহণ করে। দুপুরে খাবার না পেয়ে জুবিলি কর্তৃপক্ষের নিকট শিক্ষকসহ শিক্ষার্থীরা আবেদন করেও সাড়া দেয়নি খাবার বিতরণের দায়িত্বে থাকা দায়িত্বরতরা।  এসময় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাইকে শিক্ষকের ঘোষনায় খাবার না পেয়ে শত শত শিক্ষার্থী খাবার বিতরণের দায়িত্বে নিয়োজিত কয়েকজনকে শ্রেণী কক্ষে অবরুদ্ধ করে দরজা এবং জানালায় লাথি মারতে শুরু করে। এতে প্রতিকুল পরিস্থিতির খবর পেয়ে অনুষ্ঠানের আহবায়ক শিক্ষক আব্দুস সাত্তার সরকার (অবঃ)  ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।
মোহনপুর সরকারি উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহীন ও সহকারি প্রধান শিক্ষকের অব্যবস্থাপনা না আয়োজকদের অব্যবস্থাপনা একে অপরের উপর দোষ চাপিয়ে যে যার মতো দায় এড়ানোর চেষ্টা করছে। তবে এমন অনাকাঙ্খিত ঘটনার দায় কেউ এড়াতে পারে না। ঘটনার  তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শান্তি চাই অভিভাবক মহল।
আয়োজকেরা বলছে, মাইকে কতিপয় শিক্ষকের উস্কানিমূলক ঘোষনার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাদের হাতে অবরুদ্ধ হয় খাবার বিতরণের দ্বায়িত্ব নিয়োজিত কয়েকজন।
মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  শিক্ষক ও শিক্ষার্থ জানান, স্কুল থেকে বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষক মিলে মোট ৮৩৩ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর মধ্যে ৫৮০ জন বর্তমান শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ সকাল সাড়ে ৮টায় স্কুল আসার পর দুপুরে খাবার বিতরণের সময় প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে খাবার না দেওয়ায় স্কুল চত্ত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বার বার খাবার চেয়ে অনুরোধ জানালেও খাবার দায়িত্বে নিয়োজিত আপ্যায়ন উপ কমিটির সদস্য ও মোহনপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক আশরাফুল আলম কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাদের ভয়-ভীতি দেখান বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।এক পর্যায়ে খাবার না পেলে তোমরা ফিরে আসবে না মাইকে শিক্ষকের এমন ঘোষণায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে স্কুলে উপস্থিত হন প্লাটিনাম জুবিলী সদস্য সচিব মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আশরাফুল আলমসহ জুবিলী নেতৃবৃন্দরা। শিক্ষার্থীদের  খাবারের জন্য স্কুলের সহকারি শিক্ষক (বাংলা) সেলিম আহমেদ ও সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান) মোহাম্মদ জুয়েল রানার হাতে নগদ ২০ হাজার টাকা দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন প্লাটিনাম জুবিলি নেতৃবৃন্দ। প্লাটিনাম জুবিলী সুত্র জানায় উক্ত প্লাটিনাম জুবিলী-২৩ উপলক্ষে এক হাজার ৯৫০ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক  প্লাটিনাম জুবিলি বয়কট করা নেতৃবৃন্দ জানান, যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের শতকরা ৪০ ভাগ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র তড়িঘড়ি অনুষ্ঠান আয়োজন ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এমনটি হয়েছে। তারা বলেন,এসব কারণে অরাজনৈতিক অনুষ্ঠান।প্লাটিনাম জুবিলি-২০২৩ রাজনৈতিক অনুষ্ঠানে পরিনত হয়ে উঠে। এমনকি যারা যোগ দিয়েছেন তাঁদের টিশার্ট ও খাবারের প্যাকেটে স্থানীয় সংসদের নাম ব্যবহার করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এর জন্য কলেজ সভাপতি ও প্রধান শিক্ষককে দায়ি করে বলেন, তারা এর দায় এড়াতে পারে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০০০ সালের এসএসি ব্যাচের এক সাবেক নারী শিক্ষার্থী জানান, অনেক আশা নিয়ে স্বামী ও ছেলেসহ প্রাণের প্রতিষ্ঠানের জুবিলিতে অংশগ্রহন করবো বলে পরিবারের ৪ সদস্যের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলাম।জুবিলির দিন খুব ভোরে মাইক্রোবাস ভাড়া করে পাবনা হতে সময় মত এসেও ৪টি ব্যাগের জায়গায় শুধুমাত্র ১টি ব্যাগ ও খাবার প্যাকেট পেয়েছি।যা খাওয়ার উপযুক্ত ছিলনা।পরে স্বামী সন্তান নিয়ে হোটেল এ খেয়েছি আয়োজক কর্তৃপক্ষের কাছে এটা মোটেও আশা করিনি। তিনি এর জন্য দায়িদের শাস্তির দাবি করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, প্লাটিনাম জুবিলী অনুষ্ঠানটি রাজনৈতিক অনুষ্ঠানে রুপান্তরিত হওয়ায় তারা অনুষ্ঠানে যোগ দেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো অনুষ্ঠান দলীয় নেতাকর্মী দ্বরা পরিচালিত হওয়ার কারণে খাবার, ব্যাগ ও পানি সংকট হয়েছে, অনুষ্ঠানও তার জৌলুস হারিয়ে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
এবিষয়ে প্লাটিনাম জুবিলী-২০২৩ যুগ্ম সদস্য সচিব ও জেলা মহিলা লীগ নেত্রী অধ্যাপক রোখসানা মেহেবুব চপলা বলেন, প্রথম থেকে আমরা আয়োজক কমিটির কয়েকজন সদস্য বলেছি প্লাটিনাম জুবিলি হবে অরাজনৈতিক অনুষ্ঠান যেখানে সবার প্রানবন্ত উপস্থিতি নিশ্চিত হবে।তৈরী হবে বৃহৎ একটি এসোসিয়েশন যা ভবিষ্যতে অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আলো ছড়াবে।কিন্তু হঠাৎ করে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন প্লাটিনাম জুবিলি প্রোগ্রামটি আহবায়ক এর হাত থেকে কেড়ে নিয়ে নিজের মত করে দলীয় লোকজন নিয়ে দলীয়ভাবে তড়িঘড়ি অনুষ্ঠানের ঘোষনা দেন। আমরা চাকুরীজীবি, প্রবাসী, ব্যবসায়ী ও কৃষকদের কথা চিন্তা করে অনুষ্ঠানের তারিখ পেছানোর জন্য বার বার এমপি মহোদয়কে অনুরোধ জানালে তিনি খারাপ ভাষা দিয়ে ১১মার্চ শনিবার প্লাটিনাম জুবিলি অনুষ্ঠিত হবে বলে আমাদের চ্যালেন্জ ছুঁড়ে দিলে আমরা আয়োজক কর্তৃপক্ষের কয়েকজন আত্মসম্মান নিয়ে অনুষ্ঠানটি বয়কট করি।এ অনুষ্ঠানটি সম্পূর্ণ রাজনৈতিক ও তড়িঘড়ি হওয়ায় এখানে সফল রেজিস্ট্রেশনকারী শতকরা ৪০ শতাংশ সাবেক শিক্ষার্থীরা অংশ নিতে পারেনি।। এমনকি অনুষ্ঠানটি কাভারেজ দেওয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের চিঠি দেওয়া হলেও আপ্যায়ন উপ কমিটির সদস্য অধ্যাপক আশরাফুল আলম সাংবাদিকদের সঙ্গে  অসৌজন্যমূলক আচরণ করেন। যা স্থানীয় সাংবাদিকদের ক্ষুব্ধ করেছে। এবিষয়ে প্লাটিনাম জুবিলি-২০২৩ আহবায়ক  আব্দুস সাত্তার সরকার বলেন, কেমলমতি শিক্ষার্থীরা খাবার পায়নি এটা খুবই দুঃখজনক।তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।সদস্য সচিব মফিজ উদ্দিন কবিরাজ তাদের খাওয়ার প্যাকেট সংকট হওয়ায় নগদ টাকা দিয়ে বিষয়টি সমাধান করেছেন। এবিষয়ে প্লাটিনাম জুবিলি-২৩ অনুষ্ঠানের সভাপতি মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহিন বলেন, শিক্ষার্থীরা খাবার পায়নি বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে কয়েকবার কথা হয়েছে।লোকজন আসছে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।#
তানোর প্রতিনিধি
Post Views: 234

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

by admin
September 19, 2026
0
10

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

by admin
September 19, 2026
0
17

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! নাটোর প্রতিনিধি: ব্যবসার কাজে ঢাকায় কাওরান বাজার যাওয়ার পর ১৪ দিনেও খোঁজ...

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান

by admin
September 19, 2026
0
3

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে বিভিন্ন মেয়াদে...

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

by admin
September 19, 2026
0
3

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায়...

আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

by admin
September 17, 2026
0
16

নাজমুল হক নাহিদ , আত্রাই (নওগাঁ)প্রতিনিধি: "বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ " প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে yuy6hh6...

দুর্গাপুরে ৬৭০ বস্তা অবৈধ জব্দ  সার গায়েব’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন দাবি প্রশাসনের

দুর্গাপুরে ৬৭০ বস্তা অবৈধ জব্দ  সার গায়েব’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন দাবি প্রশাসনের

by admin
September 17, 2026
0
8

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে মজুত করা সার জব্দ ও গায়েব শিরোনামে প্রকাশিত সংবাদ সঠিক নয় ভিত্তিহীন ও তথ্যগত বিভ্রান্তি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d