Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

ম্বাধীনতার ৫৫ বছর পরেও  মৃত: বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর দিন কাটে ভিক্ষা করে  

admin by admin
May 13, 2025
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ম্বাধীনতার ৫৫ বছর পরেও
মৃত: বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর দিন কাটে ভিক্ষা করে
মৃত: ওই মুক্তিযোদ্ধার নম্বরেই অন্যজনের ভাতা ভোগের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ম্বাধীনতার ৫৫ বছর পরেও ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর দিন কাটে ভিক্ষা করে। আওয়ামী দূঃশাসনের কারনেই ভারতীয় তালিকার ৩৯৭০৩ নম্বরের মৃত: ঐ মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে ঠেলাগাড়ী চালক নিরক্ষর আঃ জব্বার ভিক্ষুক মা জোবেদার জন্য মুক্তিযোদ্ধার ভাতা চালু করতে পারেনি কোন ভাবেই।
অন্যদিকে, একই নামধারী সরকারি এক চাকুরিজীবির বিরুদ্ধে মৃত: মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকার নম্বর ব্যবহার করে ভাতা ভোগের অভিযোগ। একাধিকবার দাবি নিয়ে প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের দ্বারে দ্বারে হন্যে হয়ে ঘুরলেও পাত্তা দেয়নি কেউ মৃত: ঐ মুক্তিযোদ্ধার ছেলে আ: জব্বারকে।
২০২৪ এর ৫ আগষ্টের পট পরিবর্তনের পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ভূয়া মুক্তিযোদ্ধা বাতিলের উদ্যোগ নেয়ায়, অতি সম্প্রতি জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে মৃত: ঐ মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে নিরক্ষর ঠেলাগাড়ী চালক আঃ জব্বার।
ইতোপূর্বে ভাতাভোগীর ঐ ভাতা বাতিল করে জব্বারের মায়ের নামে ভাতা চালু করে দিতে জব্বারের কাছে ২ লাখ টাকা খরচ হবে বলে দাবি করেছিল জনৈক্য এক মুক্তিযোদ্ধা। করনার সময় ভিক্ষুক মায়ের ফিতরা আদায় ও ভিক্ষামিলে জমিয়ে একত্রে ৮ হাজার টাকাও দিয়েছিল জব্বার। চুক্তি হয়েছিল, কাজ করে দিলে আরো ৪০ হাজার টাকা সংগ্রহ করে দিবে সে। কাজ হবে বলে আশাও দিয়েছিল কিন্তু সেই আশার মূখেও ছাই পড়েছে। জব্বারের অভিযোগ, চাহিদামত টাকার যোগান দিতে না পারায় আমার বাবার নামের ভাতা মা জোবেদার নামে চালু করে দেয়নি। মুক্তিযোদ্ধার নিকট দেয়া ৮ হাজার টাকা ফেরতের জন্য বহুবার চেষ্টা করে আজও টাকা ফেরত পায়নি সে।
জব্বার জানায়, ঠেলাগাড়ি চালিয়ে আমার সন্তানদের নিয়ে দিন কাটে খেয়ে না খেয়ে, তাই মা আমার আজও বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জীবন বাঁচায়। জব্বার আরো জানায়, বাবার সহযোদ্ধাসহ অনেকের মূখে শুনেছি, বাবার নামের সাথে মিল থাকায় অন্য ইউনিয়নের এক সরকারি চাকুরিজীবি অনেক টাকা খরচ করে ভাতা চালু করে নিয়েছে। ২০২৩ সালের জুনে জেলা প্রশাসকের স্বরনাপন্ন হয়ে ভাতার জন্য আবেদন করে আবারো আশার আলো দেখেছিল জব্বার কিন্তু সেই আবেদন তৎকালীন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পাঠালেও উপজেলা সমাজ সেবা দপ্তর ওই আদেশ আমলে নিলেও প্রতারিত করেছে জব্বারকে। কারণ ভারতীয় তালিকায় স্পষ্ট উল্লেখ করা হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মফিজুল ইসলামের ক্রমিক নং-৩৯৭০৩ নম্বরটি ব্যবহার করেই ভাতা ভোগ করছেন, দলদলিয়া ইউনিয়নের আর এক মফিজুল ইসলাম। তিনি বর্তমানে অবসরে যাওয়া একজন উপ-সহকারি কৃষি কর্মকর্তা। উপজেলার উত্তর দলদলিয়া ইউনিয়নের কুটিপাড়া গ্রামে তার বাড়ি। কথা হয় ভাতাভোগী মফিজুল ইসলামের সাথে। তিনি সাক্ষাতকারে জানান, আমি ২০১০ সাল থেকে ভাতা ভোগ করে আসছি । ২০২৩ সালে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাবিদার জোবেদা বেগম নামের একজন আমাকে ভূয়া প্রমাণ করতে আবেদন করেছিল কিন্তু সমাজ সেবা কর্মকর্তার তদন্তে উত্তর দলদলিয়া এলাকায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাই আমি সঠিক মুক্তিযোদ্ধা বলে সমাজসেবা কর্মকর্তা প্রতিবেদন দিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের ভাতা চালু হওয়ার পূর্ব সময় পর্যন্ত মৃত: মফিজুল ইসলামের একমাত্র ছেলে ঠেলাগাড়ী চালক আঃ জব্বার কখনোই ভাবেনি যে, মুক্তিযোদ্ধারা একসময় ভাতা পাবেন কিংবা তার বাবার এত মূল্যায়ন করবে সরকার। তাই নিজের জীবন সংগ্রাম করতেই বাবা যে বীর মুক্তিযোদ্ধা ছিল, তার খোঁজও করেননি কোনদিন। প্রয়োজন মনে করেনি বাবার মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করে রাখার। ফলে দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ প্রায় ৪০/৪৫ বছর ধরে ভারতীয় তালিকার ৩৯৭০৩ নম্বরের মুক্তিযোদ্ধার দাবিদার হিসেবে কেউ ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা বলেছেন, একই নাম ও বাবার নাম বনে যাওয়ায় এবং দীর্ঘ সময় মুক্তিযোদ্ধার দাবিদার কেউ না থাকার সুযোগ নিয়েছে ঐ ভাতা ভোগী উপ-সহকারি কৃষি কর্মকর্তা। তারা আরো জানায়, ভারতীয় তালিকার ঠিকানা অনুযায়ী অনন্তপুর হাতিয়া ইউনিয়নের মফিজুল ইসলাম কিংবা তার পরিবারের লোকজনই মুক্তিযোদ্ধার দাবিদার হবে। অন্য ইউনিয়নের কেউ ভারতীয় তালিকার ওই নম্বর ব্যাবহার করার কোন এখতিয়ার নেই। দাবি করতে পারে সংশ্লিষ্ট এলাকার যে কোন মফিজুল ইসলাম।
অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, ওই মৃত: মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে আঃ জব্বার। জব্বার আরো জানায়, আমার বাবার বাড়ি উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে ছিল। ‘৭১ এর যুদ্ধের সময় আমার বাবা দেশ স্বাধীন করতে ভারতে গিয়ে ট্রেনিং নেয়। ভারতের মুজিব ক্যাম্পে ট্রেনিং নিতে যাদের সংগে আমার বাবা ছিল, তাদের মধ্যে ৪ জন বীর মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন। সেই বীর মুক্তিযোদ্ধারা স্বাক্ষি দিলেও আমার বাবার নামে মুক্তিযোদ্ধার ভাতা চালু করেনি সমাজ সেবা অফিস।
সঠিক তদন্তের মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধার ভাতা বাতিল করে ভারতীয় তালিকায় থাকা তার বাবার নামে ভাতা চালু করার আকুতি জানিয়েছেন জব্বার।
ওদিকে, জব্বারের অভিযোগ সত্যাসত্য যাচাইয়ে সরেজমিনে উপজেলার পান্ডুল ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪ জন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা হয়। তারা এ প্রতিনিধিকে জানিয়েছেন, হাতিয়া অনন্তপুরের মফিজুল ইসলামসহ আমরা ভারতের মুজিব ক্যাম্পে একসাথে প্রশিক্ষন নিয়েছি। প্রশিক্ষন শেষে সে অন্য গ্রুপের সাথে কোথায় যে যুদ্ধে যায় ? তা আমরা জানি না। তাদের একজনের সাথে মফিজুল ইসলামের শেষ দেখা হয়েছিল নিলফামারিতে দেশ স্বাধিন হওয়ার পরপরই। সে আর কখনোই বাড়ি ফিরে আসেনি। একসাথে ট্রেনিং নেয়া মুক্তিযোদ্ধাদের সকলেরই ধারনা মফিজুল যুদ্ধের পরই কোন না কোন ভাবেই মারা যায়। তাই সে আর পরিবারের কাছে ফিরে আসেনি।
সাক্ষাতকার দেয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন, মোঃ আব্দুল বাতেন সরকার, (ভারতীয় তালিকা নং ৩৯৬৮১), নুর মোহাম্মদ, (ভারতীয় তালিকা নং ৩৯৬৮২), মোঃ রবিউল ইসলাম, (পরিচিতি নং ০১৪৯০০০১৭৯৯), শ্রী সুবল চন্দ্র রায়, ভারতীয় তালিকা নং ৩৯৪৭৯। সকলেরই বাড়ি উপজেলার পান্ডুল ইউনিয়নে। সাক্ষাতকার দেয়া মুক্তিযোদ্ধাদের দাবি, সঠিক তদন্ত হলেই আসল মুক্তিযোদ্ধার বিষয়টি বেড়িয়ে আসবে।
অনুসন্ধানে, উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে দেখা যায়, জোবেদা বেগমের ঠিকানা উত্তর দলদলিয়া। অথচ জোবেদা বেগমের আবেদনে বর্তমান ঠিকানা দেয়া ছিল তবকপুর ইউনয়নে। জোবেদার দেয়া চেয়ারম্যানের সার্টিফিকেট বদল করে এবং আবেদন পত্রে কাটাছেড়া করে, ঠিকানা বদলিয়ে জোবেদাকে ভূয়া প্রমান করানো হয়েছে সমাজ সেবার তদন্ত রিপোর্টে। সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে পড়বে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান এ প্রতিনিধিকে জানান, আমি দাখিলকৃত কাগজপত্র ও ভাতাভোগী মফিজুল ইসলামের স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে তদন্ত রিপোর্ট দিয়েছি। আসলে জোবেদার পক্ষে কোন ভাল লোক সাহায্য করেনি কিংবা স্বাক্ষ্য দেয়নি।
আবারও পূণরায় তদন্ত হলে আর তদন্তের দায়িত্ব আমার দপ্তরে আসলে আমি বিষয়টি ভালভাবেই তদন্ত করে  দেখবো বলে জানিয়েছেন তিনি।
   অতি সম্প্রতি অভিযোগের অনুলিপি প্রাপ্তির কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, আমি বিষয়টি নিয়ে তথ্য অনুসন্ধান করছি। উপরের নির্দেশনা পেলেই নতুনভাবে যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে বের করা হবে। #
হাফিজুর রহমান সেলিম
কুড়িগ্রাম
Views: 299

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

by admin
October 14, 2026
0
3

গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা...

মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ

মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ

by admin
October 13, 2026
0
19

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস জামেয়া মোহাম্মদীয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা, বাইতুল মামুর জামে মসজিদের স¤পত্তি নিয়ে...

পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা

পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা

by admin
October 13, 2026
0
16

এমডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে স্বাবলম্বী ও সমৃদ্ধ পরিবার গড়ার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে ফ্যামিলি...

প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা

প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা

by admin
October 13, 2026
0
12

    বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :   গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ‘প্রমোট’ মহিলা হোস্টেলের সংস্কার ও উন্নয়নকাজে বিভিন্ন অসংগতির অভিযোগ উঠেছে। সরকারি এই কাজের ব্যয়, অনুমোদন ও নথিপত্রের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বি এম নকিবুল হাসান। তথ্য দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি ইন্টারেস্ট শো করো না, ফোন রাখ।” সরকারি একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে। অনুসন্ধানে জানা যায়, প্রমোট মহিলা হোস্টেলের সংস্কার ও উন্নয়নকাজে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই অর্থের মূল উৎস, সংগৃহীত ভাড়া জমার ব্যাংক হিসাব এবং তা খরচে প্রশাসনিক অনুমোদন রয়েছে কি না—এ নিয়ে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। কাজের কারিগরি প্রাক্কলন ও বাস্তবায়নের পদ্ধতিতেও পাওয়া গেছে একাধিক অসংগতি। ২০২৫ সালে গাইবান্ধার তৎকালীন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদের উদ্যোগে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসানকে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই কমিটির অনেক সদস্য কাজের বিষয়ে কিছুই জানেন না। কেউ কেউ দাবি করেছেন, তালিকায় তাদের নাম বা স্বাক্ষর থাকলেও উন্নয়নকাজের বিস্তারিত সম্পর্কে তাদের অন্ধকারের রাখা হয়েছে। কমিটিতে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস আক্তারের উপস্থিতি দেখানো হলেও তিনি জানান, ওই হোস্টেলের কোনো সভা বা কমিটিতে তার থাকার কথা নয় এবং তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। অন্যদিকে, মেরামত কাজের জন্য তৈরি করা এস্টিমেট নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীর স্বাক্ষর থাকার কথা থাকলেও সেখানে তা নেই। এমনকি কমিটিতে থাকা সহকারি প্রকৌশলীর নাম কেটে উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমানের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলামিন জানান, মাধ্যমিক শিক্ষা অফিসের অনুরোধে তিনি উপসহকারী প্রকৌশলীকে সহযোগিতার কথা বলেছিলেন, তবে কাজের কোনো অফিশিয়াল সার্কুলার বা রেজুলেশন তাকে দেখানো হয়নি। উপসহকারী প্রকৌশলী আতীকুর রহমানও স্বীকার করেছেন, স্যারের নির্দেশ পেয়ে শুধু স্বাক্ষর করেছেন। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী কাজের দরপত্র বা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে শিক্ষা কর্মকর্তা নিজেই সবকিছু তদারক করছেন। গাইবান্ধা শহর থেকে নিজের গাড়িতে করে মিস্ত্রি ও শ্রমিকদের পলাশবাড়ীতে এনে দিনভর কাজ করিয়ে সন্ধ্যায় আবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া প্রশাসনিক তদারকি এড়াতে কাজটিকে নিজের মতো চারটি ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিক্ষা কর্মকর্তা বি এম নকিবুল হাসান দাবি করেন, “এটি সরকারি অর্থায়নের কাজ নয়। হোস্টেলে বসবাসকারীদের ভাড়ার টাকা ইউএনও এবং আমার যৌথ ব্যাংক হিসাবে জমা থাকে। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে সেই টাকা দিয়েই সংস্কারকাজ চালানো হচ্ছে।” তবে ২০২৫ সালের রেজুলেশন দিয়ে ২০২৬ সালে এসে নতুন কোনো অনুমোদন ছাড়া কীভাবে কাজ চলছে এবং সরকারি প্রতিষ্ঠানের ভাড়া আদায়ের অর্থ কোন বিধিবলে সরাসরি খরচ করা হচ্ছে—তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। স্বচ্ছতার স্বার্থে ব্যাংক বিবরণী, খরচের অনুমোদনপত্র, প্রাক্কলন, কাজের আদেশ ও বিল-ভাউচার জনসম্মুখে প্রকাশের দাবি উঠেছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি অনুসন্ধানের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং শিক্ষা কর্মকর্তা নকিবকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন। তবে ইউএনওর নির্দেশ সত্ত্বেও সাংবাদিকদের তথ্য না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা।   উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আচরণের তীব্র নিন্দা জানিয়ে প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মনজুর কাদির মুকুল বলেন তথ্য পাওয়া জনগণের নাগরিক অধিকার। সেখানে সাংবাদিকরা বাধ্য গ্রস্থ হলে সেটা দুঃখ জনক।  ...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

by admin
October 13, 2026
0
10

নীলফামারী প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নীলফামারীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

by admin
October 13, 2026
0
9

  রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপকারভোগী নির্বাচন সম্পর্কে অবহিত করতে প্রেস কনফারেন্স...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

      চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

      October 14, 2026
      ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

      ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

      October 14, 2026
      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d