ওপেনিংয়ে নেমে চমক দেখালেন মেহেদী হাসান মিরাজ। রশিদ-নবীদের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন এই অলরাউন্ডার।
তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে খেলেছেন ১১৫ বল। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে করেছেন ১১৯ বলে ১১২ রান। যাতে ৭টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কার মার। এরপর আর অবশ্য মাঠে নামতে পারেননি।
যার কারণে আফগানিস্তানের ইনিংসেও দেরিতে বল করতে দেখা যায় মিরাজকে। আর ৮ ওভার বল করে ৪১ রান খরচায় উইকেট শিকার করেছেন ১টি। সেঞ্চুরির সঙ্গে ভালো বোলিং। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে মিরাজের হাতেই।








