দেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি যমুনা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের বিক্রয় ও বিপণনের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : জোনাল ম্যানেজার
পদের সংখ্যা : ৬০
আবেদন যোগ্যতা : স্নাতক বা মাস্টার্স পাস
অভিজ্ঞতা : ৪-৭ বছর
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থান বেতন : আলোচনা সাপেক্ষে
বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে আগামী ১২ মার্চ সকাল ১০টায়।

পদের নাম : প্লাজা ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট প্লাজা ম্যানেজার। পদের সংখ্যা : ৪০ আবেদন যোগ্যতা : স্নাতক বা মাস্টার্স পাস; তবে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : ৩৫ বছর বেতন : আলোচনা সাপেক্ষে
বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে আগামী ১৪ মার্চ সকাল ১০টায়।
অন্যান্য সুযোগ-সুবিধা : মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, ঈদ বোনাস, বিভিন্ন ধরণের পেশাদারী প্রশিক্ষণ, পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ প্রদান করা হবে।
পরীক্ষার স্থান : যমুনা ফিউচার পার্ক, ক- ২৪৪, করপোরেট অফিস, এক্সিট গেট-৩, কুড়িল, প্রগতি সরণী, বারিধারা ঢাকা- ১২২৯ এই ঠিকানায়।







