জীবন আচার্য্য (যশোর) —
যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা সাত টার দিকে ছুরিকাঘাতে সোলাইমান নামে এক যুবক নিহত ও জসিম নামের অপর এক যুবক আহত হয়েছে। নিহত সোলাইমান একই এলাকার আব্দুল হকের ছেলে ও আহত জসিমের ভাই। গুরুতর আহত জসিম জানায় প্রতিদিন রাতে একদল যুবক টিবি ক্লিনিকের ভিতর নেশার আসর বসায়,এতে ক্লিনিকের নাইট গার্ড সোহাগ বাধা দিলে, আরাফাতের নেতৃত্বে সিরাজুল, মেহেদী সহ একদল যুবক আজ সন্ধ্যায় সোহাগ কে মারতে আসে কিন্তু ঘটনাস্থলে সোহাগকে না পেয়ে তারা জসিমের উপর হামলা করে ছুরিকাঘাত করে। টের পেয়ে তার ভাই সোলাইমান ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয় সেখানে ভর্তির পর দ্বায়ীত্বরত চিকিৎসক ডাঃ সাকিব অাল হাসান আরাফাত কে মৃত ঘোষণা করেন।ঐ এলাকার অপর একটি সুত্র জানায় কয়েকদিন আগে পুলিশ আরাফাত ও মেহেদী কে আটক করে। এই আটকে জসিমের যোগসাজেশ থাকতে পারে এমন সন্দেহ করে আরাফাত ও মেহেদী। ঠিক এ কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে তারা জানায়।এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান বলেন, আমাদের কাছে হত্যাকান্ডে জড়িত সকলের নাম এসেছে, পুলিশ অভিযান শুরু করেছে ইতিমধ্যে সন্দেহ ভাজন একজন কে আটক করা হয়েছে। যশোর থানা ও ডিবি পুলিশ যৌথ ভাবে অভিযান চালাচ্ছে দোষীরা শীঘ্রই আটক হবে।। মৃতের পিতা আব্দুল হক বলেন আমার ছেলে সোলাইমান নিরীহ ও শান্ত প্রকৃতির এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে, যারা আমার ছেলেকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি।।








