জীবন আচার্য্য
যশোর প্রতিনিধি –
বুধবার যশোরের দুই উপজেলা মনিরামপুর ও কেশবপুরে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিন দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচন পরিদর্শনে অাসেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ঠি প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।। একই সফরে তার সাথে সফরসঙ্গী ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এসময় নির্বাচন প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠ ও সুন্দর। তবে ভোট গ্রহণ বিঘ্নিত করার চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তার জন্য জেলা প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি যদি কোনো রকম অনিয়ম করেন বা আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।বুধবার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তারা ভোট কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ইভিএমে ভোটদানে কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে ভোটারদের তাদের সাথে কথা বলেন।এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োগ করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, আনসার, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
Views: 287
Related