জীবন আচার্য্য যশোর থেকে –
“মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”স্লোগানে জাগ্রত হয়ে, যশোর জেলা পুলিশের আয়োজনে ছিন্নমূল, শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকরা হয়েছে।গত কয়েক দিনের ঠাণ্ডা বাতাসের দাপট আর অসময়ের বৃষ্টি মিলে শীত যেন জেঁকে ধরেছে সবাইকে। প্রচন্ড ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।শীতের এই তীব্রতা বেশি কাবু করে ছিন্নমূল, অসহায়, গরীব ও দুঃস্থ মানুষদের। এই সকল শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ যশোর।মধ্য রাতে যশোর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল, শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, জনাব মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার,(ডিএসবি), যশোর, জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার,”ক” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
Views: 581
Related