জীবন আচার্য্য :-
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বরখাস্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যশোর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে বৃহস্পতিবার মামলাটি করেন দুদক যশোরের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।মামলার আসামিরা হলেন বরখাস্তকৃত সেকশন অফিসার (গ্রেড-২) যশোর সদর উপজেলার শ্যামনগরেন বাসিন্দা হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) চৌগাছা উপজেলার মুক্তারপুরের সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার শ্যামনগরের জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও অফিস সহকারী সদরের বিরামপুর গ্রামের সুমন হোসেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।উক্ত আসামিরা প্রতারণার মাধ্যমে জাল সনদ ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরিতে যোগদান করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল-আমিন।