ফখরুল আলম, লিভারপুল থেকে :-
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে লিভারপুল মার্সিসাইড শাখার প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পাশাপাশি ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপি‘র লন্ডন কার্যালয়ে সংগঠনটির আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু লিভারপুল মার্সিসাইড শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।
এসময় লিভারপুল মার্সিসাইড শাখার সভাপতি সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হাসিম নেতৃবৃন্দের কাছে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির উপহার দেন। পাশাপাশি ছোরাব আলী কে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র সিনিওর নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন।সভায় সহ-সভাপতি, সুহেদ আহমেদ,সহ-সভাপতি তোফায়েল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কোষাধ্যক্ষ সোনাফর আলী,দপ্তর সম্পাদক আতিক চৌধুরী, সহ-সাংগঠি নক সম্পাদক আব্দুল মুকিত বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মোশারফ হোসেন, হেলাল আহমেদ, আব্দুর রউফ, মোজাম্মেল হোসেন সহ বিএনপির নেতৃন্দরা।
যুক্তরাজ্য বিএনপি‘র নেতৃবৃন্দরা নবগঠিত লিভারপুল মার্সিসাইড শাখার সভাপতি, সম্পাদক সহ সকলকে ফুল দিয়ে স্বাগত জানান।তারা বলেন যুক্তরাজ্যে বসবাসকারী তৃতীয় প্রজম্মের ব্রিটিশ-বাংলাদেশিদের কমিটিতে অন্তর্ভূক্ত করার পাশাপাশি নারীদের অংশ গ্রহনের আহব্বানও জানান।
শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ
স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিকরুল হক জিকু (৩২) ও সরকারি শেরপুর কলেজ...









