Saturday, November 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের ৯৫ শতাংশ বাংলাদেশিরাই জানেন না ‘বাংলাদেশ কনসার্ট’ এর কথা

গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট

admin by admin
May 6, 2022
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নোমান ইবনে সাবিত (বিপি), নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে আজ শুক্রবার (৬ মে) অনুষ্ঠি্ত হতে যাচ্ছে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত এত বড় একটি আন্তর্জাতিক মানের কনসার্টের আয়োজন সম্পর্কে যুক্তরাষ্ট্রের শতকরা ৯৫ শতাংশ বাংলাদেশি এখনো এ খবর জানেন না। এ নিয়ে প্রবাসীদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টের কোনো প্রচার প্রচারণাও নেই কোথাও। অনুষ্ঠানের স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট মেইন স্ট্রিম মিডিয়া নামক প্রতিষ্ঠান প্রকাশ্যে আসেননি। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ১৫টি সাপ্তাহিক পত্রিকার মধ্যে মাত্র কমসংখ্যক প্রচারের ৩/৪টি পত্রিকায় দায়সারা গোছের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এসব বিজ্ঞাপনে কনসার্টের সময়সূচি, টিকেটের মূল্য, টিকেট কোথায় পাওয়া যাবে, কার সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করা যাবে সেসব বিষয়ের কোনো উল্লেখ নেই। দায়সারা গোছের একটি প্রচারপত্র এটি। এতে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ঠিকানাও উল্লেখ করা হয়নি। শেষ মুহূর্তে কনসার্টের একদিন আগে নিউ ইয়র্ক কনস্যুলেটে আইসিটি মন্ত্রী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রবাসী বাংলাদেশীদের মাঝে এই কনসার্ট নিয়ে কোথাও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
গত বুধবার (৪ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল-এর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিক-সাংবাদিকদের বিনা মূল্যে মিলনায়তনে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আওয়ামীলীগ দলীয় লোকজনরাও বিনা মূল্যে টিকেট পাবেন। গত ৪ মে পর্যন্ত টিকিট বিক্রি ও বিতরণ হয়েছে মাত্র ৪ হাজারের মত। অথচ ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের মিলনায়তনের আসন সংখ্যা ২০ হাজার ৭ শত ৮৯টি। এ মিলনায়তনের এক দিনের ভাড়া প্রায় অর্ধ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা)।
সংবাদ সম্মেলন থেকে কনসার্ট নিয়ে সীমাহীন নিরবতা কিংবা গোপনীয়তা অবলম্বন করায় প্রবাসীরা আগে কিছুই জানতে পারেননি। শেষ মুহূর্তে কনসার্টের বিস্তারিত তথ্য প্রকাশ করায় প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিশ্বখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করেছে সরকারের আইসিটি মন্ত্রণালয়। মহান মুক্তিযুদ্ধকালে ১৯৭১ এর ১ আগস্ট এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ কনসার্ট’। আর এ কনসার্ট ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য। তাদেরই স্মরণে শুক্রবার ৬ মে বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের হাইটেক পার্ক বিশাল বাজেটে এই কনসার্ট আয়োজন করেছে। প্রায় বছর খানেক আগে এই কনসার্টের দিনক্ষণ নির্ধারণ করা হলেও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে। শুধু তাই নয়, কনসার্ট সম্পর্কে শেষ মুহূর্তে জানতে পেরেছে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস ও নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বিশাল বাজেটের এই কনসার্ট উপভোগ করতে দেশ থেকে মন্ত্রী, এমপি, আমলা ও তাদের পরিবারের মোট ৫৫ জন সদস্য নিউ ইয়র্কে আসছেন বলে জানা গেছে।
বিদেশ যাওয়া সংক্রান্ত সরকারি আদেশে (জিও) দেখা যায়, এ আয়োজনে অংশ নিতে যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, তিনজন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও তাঁদের আত্মীয়স্বজনসহ ৫৫ জন। এঁদের মধ্যে আইসিটি বিভাগসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প ও দপ্তরের আছেন ৩১ জন। এত কর্মকর্তা কেন যাচ্ছেন, কোন মাপকাঠিতে যাচ্ছেন, তাঁদের কার কী দায়িত্ব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকর্ণ কুমার ঘোষ কাছে দাবি করেন, যাঁরা যাচ্ছেন, সবারই ভূমিকা আছে। কনসার্ট ছাড়াও ব্র্যান্ডিং এবং বাংলাদেশকে তুলে ধরার বিষয় আছে। এ ছাড়া নিউ ইয়র্ক ও সিলিকন ভ্যালিতে বিজনেস সামিট হবে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাউথ এশিয়ান আইসিটি সেন্টার স্থাপনের জন্য সমঝোতা স্মারক অনুষ্ঠান এবং বিশ্বব্যাংকের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি তাদের সরকারি সফর হবে বলে ধারনা করা হচ্ছে। তবে প্রতিমন্ত্রী পলক বলেন, কনসার্টের জন্যে একাধিক মন্ত্রী, এমপি এবং বেশ কয়েকজন কর্মকর্তা এসেছেন, তবে সে সংখ্যা কোনভাবে ২০ জনের বেশি হবে না। আরো কয়েকজন এসেছেন নিজ খরচে। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলেও মন্তব্য করেছেন জুনাইদ আহমেদ পলক।
মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিতব্য ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট সম্পর্কে জানতে মার্কিন সংবাদবাধ্যম ‘বাংলা প্রেস’ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে টুইটারে ও স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট মেইন স্ট্রিম মিডিয়ার কর্ণধার ফরহাদকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন-গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর মূল উদ্দেশ্য কি? উক্ত অনুষ্ঠানের সর্বমোট বাজেট কত? সরকারি অর্থের পরিমান কত এবং পৃষ্ঠপোষকরা কত দিচ্ছেন? মোট কতজন ডেলিগেট আসছেন বাংলাদেশ থেকে? আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক আয়োজিত উক্ত গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর যুক্তরাষ্ট্রস্থ প্রতিনিধি বা আয়োজক সহযোগি কারা এবং তাদের ভূমিকা কি? ৬ মে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিতব্য ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টের প্রচারহীনতা ফলে এখনো যুক্তরাষ্ট্রস্থ শতকরা ৯৫ শতাংশ প্রবাসী এ খবর জানেন না, এ ব্যাপারে আপনার মতামত কি? কিন্তু কেউ এসব প্রশ্নের উত্তর দেননি বলে মার্কিন সংবাদবাধ্যম ‘বাংলা প্রেস জানিয়েছে।
এই কনসার্টের মোট ব্যয় ও বাজেট কত, সেটা বলতে রাজি হননি হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি বিকর্ণ কুমার ঘোষ। তবে তিনি বলেন, এ আয়োজনে সরকার দিয়েছে ১০ কোটি টাকা। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, ই-কমার্স প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্প গ্রুপ এই কনসার্টে সহায়তা (স্পনসর) করছে। কোন প্রতিষ্ঠান কত টাকা দিচ্ছে, সেটা জানা যায়নি। প্রাথমিকভাবে যে হিসাব পাওয়া গেছে, বেসরকারি এসব প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৫ কোটি পাওয়া যাচ্ছে। জিও অনুযায়ী, আইসিটি বিভাগসংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারের অন্য বিভাগের কর্মকর্তা ও সাংসদদের ব্যয় আইসিটি বিভাগ, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগের চলমান বিভিন্ন প্রকল্প থেকে ধরা হয়েছে।
কর্ণ কুমার ঘোষ বলেন, এ ছাড়া অন্য কোনো খাত নেই। বিভিন্ন প্রকল্পে ভ্রমণভাতা থাকে, সেটা কেটে এই কানসার্টের ব্যয় করা হচ্ছে।এ ছাড়া যাঁদের স্বজনেরা এই কনসার্টে যাচ্ছেন, তাঁরা এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক দুই কর্মকর্তা নিজ খরচে যাবেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তার জন্য ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পণ্ডিত রবিশঙ্কর বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে ওই কনসার্টের আয়োজন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার সেই ম্যাডিসনে গাইবে বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স ও বাংলাদেশের চিরকুট। আইসিটি বিভাগ বলছে, কনসার্ট থেকে আসা অর্থ ইউএনডিপির মাধ্যমে স্বল্পোন্নত ও দরিদ্র দেশের শিশুদের সাইবার নিরাপত্তা সহায়তায় ব্যয় হবে। জিও অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের বেশির ভাগের যাত্রা মে মাসের শুরুতে এবং ১০-১৭ মের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে। ভ্রমণের পুরো সময় সরকারি দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে। আত্মীয়স্বজনসহ যাঁরা যাচ্ছেন: আইসিটি বিভাগ ও এর অধীন ছয়টি প্রকল্প, আইসিটি অধিদপ্তর, হাইটেক পার্ক কর্তৃপক্ষের মোট ৩১ জন কনসার্টে যোগ দিতে যাবেন। এই তালিকায় আইসিটি বিভাগের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, তাঁর একান্ত সচিব সাইফুল ইসলাম এবং প্রতিমন্ত্রীর দুজন ব্যক্তিগত কর্মকর্তা রাকিবুল ইসলাম ও একরামুল হক, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আমিন ও খন্দকার আজিজুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং তাঁর মেয়ে ও প্রকল্প সহায়ক গীতাঞ্জলী ঘোষ। আরও যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তাঁর একান্ত সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তাঁর একান্ত সচিব মো. মনিরুজ্জামান, কমিটির সদস্য নুরুল আমিন ও অপরাজিতা হক; সংরক্ষিত আসনের সাংসদ নাহিদ ইজাহার খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমম্বয়ক জুয়েনা আজিজ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমা মোবারক, পরিকল্পনা কমিশনের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
তাঁদের সঙ্গে আরও যাচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলেকের মা জামিলা আহমেদ ও বোন ফারজানা আহমেদ, সাংসদ নুরুল আমিনের স্ত্রী রোকশানা পারভীন, সাংসদ অপরাজিতা হকের স্বামী মোজাম্মেল হক, এ কে এম রহমতুল্লাহর স্ত্রী হালিমা রহমতুল্লাহ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী তাপসী ঘোষ, আইসিটি বিভাগের উপসচিব রেজা মো. আবদুল হাইয়ের স্ত্রী নিলুফার ইয়াসমিন, জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্পের পরিচালক এ কে এম ফজলুল হকের স্ত্রী ফারহানা আরাবিয়া, আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের স্ত্রী লাকি আক্তার ও তিন মেয়ে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ম্যাডিসন স্কয়ার বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত। সেই স্থানে ৫০ বছর পর কনসার্টের উদ্যোগটি ভালো। কিন্তু যেসব সরকারি কর্মকর্তা যাচ্ছেন, তাঁরা কোন মাপকাঠিতে যাচ্ছেন, আয়োজনের সঙ্গে তাঁদের কী সম্পৃক্ততা এবং কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা সরকারি আদেশে উল্লেখ থাকা প্রয়োজন। তাঁর মতে, যাঁরা যাচ্ছেন, সেখানে কার কী দায়িত্ব, সেটার জবাবদিহি প্রয়োজন। সরকারি টাকায় এই ব্যয়বহুল ভ্রমণের পেছনে যৌক্তিকতা না থাকলে তা নিয়ে প্রশ্ন উঠবে।

নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী পলক: আয়োজনের ক্রুটির জন্য নিউ ইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ক্ষমা চান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্থানীয় সময় বুধবার (৪ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল-এর মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর বিশাল এ আয়োজনে নানা ভুলক্রুটি ইতোমধ্যে চোখে পড়েছে এবং আগামীতেও ভুল হতে পারে এজন্য তিনি দূঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন আমি মুক্তিযুদ্ধ দেখিনি, গল্প শুনে এবং ইতিহাস পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি। আমি নতুন প্রজন্মের একজন মন্ত্রী। তাই এই বিশাল আয়োজনে ভুলক্রুটি হওয়াটাই স্বাভাবিক।
প্রতিমন্ত্রী পলক কথা প্রসঙ্গে বলেন, বিশ্বখ্যাত মেডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগষ্টে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল। আজ পর্যন্ত বাংলাদেশিদের কোন অনুষ্ঠান মেডিসন স্কয়ার গার্ডেনে হয়নি। তাই আমরা ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনকে ভ্যেনু হিসেবে বেছে নিয়েছি।
উপস্থিত সাংবাদিকরা প্রতিমন্ত্রীর ভুল ধরিয়ে দিয়ে বলেন ইতিপুর্বে মেডিসন স্কয়ার গার্ডেন দু’বার বাংলাদেশিদের মিলন মেলা নামে পরিচিত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা)সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী তাৎক্ষনিকভাবেই বলেন এটা আমার জানা ছিল না। এ ভুল তথ্যের জন্যও তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চান।
গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রশ্ন করেন সাংবাদিক কৌশিক আহমেদ, লাবলু আনসার, মাহফুজুর রহমান, নাজমুল আহসান, মোহাম্মদ সাঈদ, হাসানুজ্জামান সাকীসহ আরো অনেকে। প্রতিমন্ত্রী সবার প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন ছাড়া গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর কোন মিডিয়া পার্টনার নেই। এ সময় নিউ ইয়র্কের এক বিএনপি কর্মি জাকারিয়া মাসুদ জিকু তার নতুন আইবি টিভি ইউএসএকে মিডিয়া পার্টনার হিসেবে দাবি করেন এবং প্রতিমন্ত্রীকে বলেন, মিডিয়া পার্টনার হিসেবে তার টিভিকে দায়িত্ব দেওয়া হয়েছে এ মর্মে বাংলাদেশ হাইটেক পার্কের জনৈক কর্মকর্তার দেওয়া লিখিত চুক্তিপত্র রয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন আমি মন্ত্রী অথচ এ বিষয়টি আমি জানি না। যিনি আপনার টিভিকে মিডিয়া পার্টনারের দায়িত্ব দিয়েছেন তার নাম বলেন আমি এ ব্যাপারে ব্যবস্থা নেব।
আইবি টিভি ইউএসএ’র স্বত্বাধিকারী জাকারিয়া মাসুদ জিকু যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত তার সাপ্তাহিক আজকাল পত্রিকায় গত সপ্তাহে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর মিডিয়া পার্টনার আইবি টিভি ইউএসএ’র নাম প্রকাশ হবার পর থেকে বিভিন্ন মহলে নানা সমালোচনার সৃষ্টি হয়।

নিউ ইয়র্কের আইবি টিভিকে এক হাত দিলেন প্রতিমন্ত্রী পলক: ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র: নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আগামী শুক্রবার (৬ মে) অনুষ্ঠিব্য ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ -এর মিডিয়া পার্টনার দাবি করায় যুক্তরাষ্ট্রস্থ ছাত্রদলের সাবেক সভাপতিকে এক হাত দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্থানীয় সময় বুধবার (৪ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল-এর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রবাসী বিএনপি কর্মি ও ছাত্রদলের সাবেক সভাপতি তার আইবি টিভি ইউএসএকে মিডিয়া পার্টনার হিসেবে দাবি প্রতিমন্ত্রী সমুচিত জবাব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন ছাড়া গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টের কোন মিডিয়া পার্টনার নেই।
প্রতিমন্ত্রীর জবাব শোনার পর নিউ ইয়র্ক প্রবাসী বিএনপি কর্মি জাকারিয়া মাসুদ জিকু তার নতুন আইবি টিভি ইউএসএকে মিডিয়া পার্টনার হিসেবে দাবি করেন এবং প্রতিমন্ত্রীকে বলেন, মিডিয়া পার্টনার হিসেবে তার টিভিকে দায়িত্ব দেওয়া হয়েছে এ মর্মে বাংলাদেশ হাইটেক পার্কের জনৈক কর্মকর্তার দেওয়া লিখিত চুক্তিপত্র রয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমি মন্ত্রী অথচ এ বিষয়টি আমি জানি না। যিনি আপনার টিভিকে মিডিয়া পার্টনারের দায়িত্ব দিয়েছেন তার নাম বলেন আমি এ ব্যাপারে ব্যবস্থা নেব।
আইবি টিভি ইউএসএ’র স্বত্বাধিকারী জাকারিয়া মাসুদ জিকু যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। জাকারিয়া মাসুদ জিকু সম্পাদিত নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকায় গত সপ্তাহে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর মিডিয়া পার্টনার হিসেবে আইবি টিভি ইউএসএ’র নাম প্রকাশ করার পর থেকে নিউ ইয়র্কের বিভিন্ন মহলে নানা সমালোচনার সৃষ্টি হয়। গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট-এর মিডিয়া পার্টনার নিয়ে ভূয়া প্রচারণার জন্য সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সমুচিত জবাবের খবর প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়লে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকেই।

Views: 435

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

by admin
November 13, 2026
0
1

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। স্টাফ রিপোর্টার রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী...

আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

by admin
November 13, 2026
0
4

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : একসময় গ্রামে বিয়ে মানেই ছিল...

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

by admin
November 13, 2026
0
105

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা...

পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক

পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক

by admin
November 13, 2026
0
16

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়...

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

by admin
November 13, 2026
0
25

সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী...

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

by admin
November 13, 2026
0
45

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d