Tuesday, October 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

যুগ্মসচিব পদোন্নতিতে তদবিরে এগিয়ে আওয়ামী মন্ত্রীর একান্ত সচিব ও জেলা প্রশাসকরা

admin by admin
March 8, 2025
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি মাসেই যুগ্মসচিব পদোন্নতি পাচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তারা। তাদের পদোন্নতি দিতে সুপিরিয়ার সিলেকশন বোর্ড (এসএসবি) কয়েকটি সভা সম্পন্ন করেছে।

পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের তালিকার কাজও প্রায় শেষ পর্যায়ে। শুক্রবার বিকেলে এসএসবির বৈঠকের মাধ্যমে যুগ্মসচিব পদোন্নতির তালিকা চূড়ান্ত হতে পারে।

চলতি মাসে অথবা ঈদের পরেই পদোন্নতির প্রজ্ঞাপন জারি হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

এই পদোন্নতির জন্য তদবিরে এগিয়ে রয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগের মন্ত্রীদের একান্ত সচিব এবং সেই সময়ের শেখ হাসিনার আস্থাভাজন জেলা প্রশাসকরা। সরকারের কয়েকজন রাজনৈতিক নেতা, অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা এবং কয়েকজন সচিব তাদের পদোন্নতির পক্ষে জনপ্রশাসনে তদবির করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে রয়েছে তার মন্ত্রিপরিষদের সদস্যদের একান্ত সচিব এবং জেলা প্রশাসকরা।

অর্ন্তবর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে ম্যানেজ করে অনেকেই আবারও একান্ত সচিব পদটি বাগিয়ে নিয়েছেন। এখন তারা যুগ্মসচিব পদোন্নতি পেতে উপদেষ্টাদের মাধ্যমে তদবরি করছেন।

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন আবু নইম মোহাম্মদ মারুফ খান। আওয়ামী লীগের আস্থাভাজন এই কর্মকর্তা ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।

এরপর ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সময় আস্থার সাথে শেখ হাসিনার দায়িত্ব পালন করায় তাকে উপহারস্বরুপ ২০২১ সালে নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এমন চিহিৃত আওয়ামীপন্থী সুবিধাভোগী কর্মকর্তা এখন যুগ্মসচিব পদোন্নতি পেতে জোর তদবির করে পদোন্নতি নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বর্তমান স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ-এর একান্ত সচিব হয়েছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন। হাসান আরিফের মৃত্যুর পর এই কর্মকর্তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আওয়ামী লীগ শাসনামলের শেষ দিন পর্যন্ত তিনি ঐ ব্যাচের সভাপতি ছিলেন। শেখ হাসিনার আস্থাভাজন এই কর্মকর্তা ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। এরপর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রী মির্জা আজমের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের একান্ত সচিব হিসেবে যোগ দেন।

এরপর আওয়ামী লীগ সরকারের শেষ দিন পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী সুবিধাভোগী এই কর্মকর্তাও যুগ্মসচিব পদোন্নতির জন্য জোর তদবির চালাচ্ছেন।

এসকল কর্মকর্তা ছাড়াও যুগ্মসচিব পদোন্নতির জন্য ভোল পাল্টে ছাত্র-জনতার কাতারে দাড়িয়ে সিনিয়র কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সমন্বয়কদের আশির্বাদ নিয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসকল কর্মকর্তাদের মধ্যে গোপালগঞ্জে অধিবাসী হওয়ায় শেখ হাসিনার ঘনিষ্ঠ হয়ে ঢাকা এবং গাজীপুরের মতো জেলার জেলা প্রশাসক হয়েছিলেন আনিসুর রহমান। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়, গাজীপুরের কাপাসিয়ার ইউএনও, শিল্প মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী নওফেলের একান্ত সচিব ছিলেন শাহগীর আলম। আওয়ামী লীগের আস্থাভাজন হওয়ায় এই কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়ীয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। সেখানে দুই বছর দায়িত্ব পালন শেষে শিক্ষামন্ত্রী দিপু মনির একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয় এই কর্মকর্তাকে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক ছিলেন মো. জহুরুল ইসলাম। এর আগে শেখ হাসিনার আস্থাভাজন এই কর্মকর্তাকে তার কার্যালয়ের পরিচালক হিসেবে পদায়ন করেছিলেন। এর আগে ঐ কর্মকর্তা আশ্রয়ন প্রকল্পে কর্মরত ছিলেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এবং কৃষি মন্ত্রীর একান্ত সচিব ছিলেন খন্দকার ইয়াসির আরেফিন।

এই কর্মকর্তাকে প্রথমে নীলফামারির জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। কিন্তু এটি ছোট জেলায় হওয়ায় তার পছন্দ ছিলনা। এজন্য পরবর্তীতে তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা আওয়ামী লীগ সরকার। এর আগে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছিল।

শেখ হাসিনার সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন গওহর রিজভী। সরকারের দাপুটে এই উপদেষ্টার দীর্ঘ ১০ বছরের সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আল আমীন যুগ্মসচিব পদোন্নতিতে তদবিরে এগিয়ে রয়েছেন।

 

সম্প্রতি রাতের ভোটের কারিগর হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব থাকাকালে এই কর্মকর্তার প্রভাব খাটিয়ে তার ভাই মোহাম্মদ সাইদুল আরীফকে কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেন।

এছাড়াও পদোন্নতিতে তদবিরে এগিয়ে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রীর পিএস ও নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমান, নওগার সাবেক ডিসি খালিদ মেহেদী হাসান, স্বাস্থ্যমন্ত্রীর পিএস ও চাঁদপুরের সাবেক ডিসি কামরুল হাসান, শেরপুরের সাবেক ডিসি সাহেলা আক্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রকল্প পরিচালক ও পিরোজপুরের সাবেক ডিসি মো. জাহিদুর রহমান, পরিকল্পনামন্ত্রীর পিএস ও সাতক্ষীরার সাবেক ডিসি মো. হুমায়ুন কবির, পটুয়াখালীর সাবেক ডিসি মো. কামাল হোসেন এবং জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ ও ইউসুফ হারুনের পিএস এবং নাটোর ও রাজশাহীর ডিসি শামীম আহমেদ, গণপূর্ত প্রতিমন্ত্রীর পিএস হেমন্ত হেনরী কুবি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পিএস গোলাম মওলা, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পিএস নুর আলম, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর পিএস মো. আ: জলিল।

বিএনপির এক নেতার সুপারিশে মেয়র তাপসের পিএস এবং মাদারীপুরের সাবেক ডিসি মারুফুর রশিদ খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন সচিবের তদবিরে শেখ হাসিনার কার্যালয়ের সাবেক পরিচালক মো: মনিরুজ্জামান, ফ্যাসিস্ট সরকারের সচিব ও এসএসবির সদস্যের সুপারিশে ইকতিদার হাসান ও মো. হেলাল উদ্দীন, একজন সমন্বয়কের সুপারিশে সাবেক আইন সচিব পিস্তল দুলালের পিএস ও ঢাকার ডিসি তানভীর আহমেদ এবং বগুড়া বাড়ী সূত্রে নসরুল হামিদের পিএস রোকন উল হাসান এবং অপর পিএস আবুল বাশার মো. ফখরুজ্জামান, নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিএস মোহাম্মদ আরবাউল হাসান মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস মোহাম্মদ মিকাইল পদোন্নতি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, যুগ্মসচিব পদোন্নতির তালিকায় অনেকেই ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী/প্রতিমন্ত্রীর পিএস ও বৈদেশিক মিশনে আওয়ামী পরিচয়ে সুবিধাভোগী হিসেবে কর্মরত ছিল এমন কর্মকর্তারাও রয়েছে।

এসএসবি’র সভায় ইতোমধ্যে গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের পাঠানো কর্মকর্তাদের তথ্য যাচাই বাছাই করে তালিকা চূড়ান্ত করেছে। এই তালিকায় স্বৈরাচারীর সুবিধাভোগী এবং জুলাই আন্দোলনের বিষয়ে কটূক্তিকারী কর্মকর্তাদের রাখা হলে আন্দোলনে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।

Views: 384

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

by admin
October 20, 2026
0
17

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ করা...

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

by admin
October 20, 2026
0
12

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত

ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত

by admin
October 20, 2026
0
34

অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের জেরে সমালোচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ‘সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত’...

আল আরবে দুই বাংলাদেশীকে হত্যাকারি ইসলামের শত্রু সৌদি গোত্রবাদি কুফরি ওয়াবিবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত ই আসল অপরাধী খুনি। – আল্লামা ইমাম হায়াত

আল আরবে দুই বাংলাদেশীকে হত্যাকারি ইসলামের শত্রু সৌদি গোত্রবাদি কুফরি ওয়াবিবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত ই আসল অপরাধী খুনি। – আল্লামা ইমাম হায়াত

by admin
October 20, 2026
0
61

  - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি এটাই বাস্তব সত্য ও প্রমাণিত যে -সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস কেউ প্রবাসীদের নিয়ে মাথা...

নজরুল তার স্ত্রী স্মৃতি আক্তারের কপালে চুমু দেওয়ার ভিডিওটি যদি কোনো পাকিস্তানি নাগরিকের—

নজরুল তার স্ত্রী স্মৃতি আক্তারের কপালে চুমু দেওয়ার ভিডিওটি যদি কোনো পাকিস্তানি নাগরিকের—

by admin
October 20, 2026
0
60

নজরুল তার স্ত্রী স্মৃতি আক্তারের কপালে চুমু দেওয়ার ভিডিওটি যদি কোনো পাকিস্তানি নাগরিকের বদলে ভারতীয় কোনো নাগরিক করতেন, তাহলে এতক্ষণে...

ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

by admin
October 19, 2026
0
47

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ October 20, 2026
  • দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি October 20, 2026
  • দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু October 20, 2026
  • পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী October 20, 2026
  • ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত October 20, 2026
  • সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী October 20, 2026
  • দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর   October 20, 2026
  • মোটরসাইকেলে ৩ বন্ধু কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক বন্ধুর, আহত ২ October 20, 2026
  • মিরসরাইয়ে গ্রামবাসীর অভিযানে ৬০ পিস ইয়াবা নারীসহ ৩ জন আটক October 20, 2026
  • বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু October 20, 2026
  • বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল October 20, 2026
  • পুকুরে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, পুকুরে নামতেই প্রাণ গেল প্রিয়াঙ্কার October 20, 2026
  • খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় October 20, 2026
  • বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণার অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা October 20, 2026
  • পথশিশুদের নিয়ে কাজের স্বীকৃতি পেলেন সৃজন মঞ্চ ফাউন্ডেশনের সুপ্রিম অথরিটি এস. ইয়াছির আরাফাত October 20, 2026
  • বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ October 20, 2026
  • শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ October 20, 2026
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার October 20, 2026
  • বল্লা হাট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন October 20, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি October 20, 2026
  • মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 20, 2026
  • প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন October 20, 2026
  • সুফলাকাটী ইউনিয়নের ১৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন রফিকুল ইসলাম October 20, 2026
  • ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি October 20, 2026
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে October 20, 2026
  • তৃণমূলের শিক্ষক আসাদুজ্জামান রাজু শিক্ষার্থী কিশোর ও যুব সমাজে মাদকের আগ্রাসনে উদ্দিগ্ন October 20, 2026
  • নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট October 20, 2026
  • চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডাঃ তাহেরের উপহার October 20, 2026
  • বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 20, 2026
  • মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      October 20, 2026
      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      October 20, 2026
      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      October 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d