অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল পাটোয়ারী স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন ও প্রচারণা সংক্রান্ত মতবিনিময় করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলাল পাটোয়ারী বলেন, “আমি সব সময়ই মানুষের কল্যাণে কাজ করি। এ কাজ আমি মৃত্যু অবধি করে যেতে চাই। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এবং কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে তাদের হতাশামুক্ত জীবন আমি উপহার দিতে চাই। আর এটাই হচ্ছে আমার অন্যতম একটি লক্ষ্য। আমি সকলের কাছে দোয়া চাই ও পূর্ণ সহযোগিতা চাই।” রোববার উপজেলার বনাপাড়া পৌর শহরের তানিশা রেস্টুরেন্টে ইফতার পূর্ব অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা আব্দুল মান্নান ও সঞ্চালনা করেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ। সভায় বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, আরটিভি’র জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও অন্যদের মধ্যে সাংবাদিক সুরুজ আলী, রতন আলী, আব্দুল কাদের সজল প্রমূখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
#
সৌদি সরকার এই দুইজনের শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে
সৌদি সরকার এই দুইজনের শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অপরাধ ছিল মসজিদ কমপাউন্ড এর বাইরে এরা দুইজন কিস করছিল। পরে...







