যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)
যুবসমাজই আগামীর শক্তি। তাই প্রচলিত চিন্তার বাইরে এসে সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবনী কাজে মনোযোগ দিন এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখুন।
নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রম ও বাস্তব অবদানের মাধ্যমে এমন অবস্থান গড়ে তুলুন, যাতে পরিচয়ের জন্য অন্য কারও প্রয়োজন না হয়। ত্যাগের প্রমাণ কথায় নয়, কাজে; যোগ্যতার প্রমাণ পরিচয়ে নয়, অবদানে।
নিজের পায়ে দাঁড়ানো, পরিবারকে স্বাবলম্বী করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখাই প্রকৃত সাফল্য। রাজনীতি করলে তা হোক মানুষের সেবার জন্য, জনকল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে।
যোগ্যতা, পরিশ্রম ও সততাই দীর্ঘমেয়াদি সম্মান এনে দেয়। আসুন, আত্মমর্যাদা, দক্ষতা ও সৃজনশীলতার শক্তিতে নিজেদের গড়ে তুলি এবং সমাজের উন্নয়নে অবদান রাখি।
কুমিল্লার বুড়িচং উপজেলার আসন্ন ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান রনি।
তিনি পীরযাত্রাপুর ইউনিয়ন কন্ঠনগর (মাগুরা)গ্রামের বাসিন্দা।
সর্বোপরি তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।







