বিশেষ প্রতিনিধি বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন আবদুল্লাহ আল মামুন নিশাত। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ১৪০ সদস্যের এই উপ -কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে প্রবীন রাজনীতিবীদ মোজাফফর হোসেন পল্টুকে। কো-চেয়ারম্যান করা হয়েছে মো. হারুনুর রশিদকে এবং সদস্য সচিব মাশরাফী বিন মোর্তজাকে করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন নিশাত শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতির দায়িত্বপালন করছেন।
“চোখ বেঁচে থাক চোখের আলোয়”
প্রেস বিজ্ঞপ্তি গতকাল (১৫ অক্টোবর ২০২৬) তারিখ সকাল ১০:৩০টায় জনাব জগদীশ চৌধুরী শেষ নিঃশ্বাস ত ̈াগ করার পর তার পুত্র...








