Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ বরিশাল বিভাগ

যেসব কর্মকাণ্ডে সমালোচিত এমপি পঙ্কজ

এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে বলার কিছুই নেই। তার কর্মকাণ্ডতো একটি আর দুটি না। সব কিছুই কেন্দ্র জানে এবং সেই অনুসারে সিদ্ধান্ত হয়েছে। 

admin by admin
September 13, 2022
in বরিশাল বিভাগ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হিজলায় মিছিল করে মিষ্টি বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। তবে ঠিক কোন অভিযোগ আমলে নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড এমপি পঙ্কজ দেবনাথের বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয়।

অব্যাহতির মূল কারণের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না খোদ পঙ্কজ দেবনাথও। তবে জেলা আওয়ামী লীগ মনে করছে, এমপি পঙ্কজ দেবনাথ অসংখ্য ‘অপকর্মের’ সঙ্গে জড়িত। যা স্থানীয় আওয়ামী লীগের চেয়েও কেন্দ্র বেশি জানে। কেন্দ্রের এমন সিদ্ধান্তে বরিশাল আওয়ামী লীগে স্বস্তি ফিরে এসেছে।

পঙ্কজ দেবনাথ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে দুর্দান্ত প্রতাপ নিয়ে নেতৃত্ব দিয়ে দায়িত্ব পান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতও হয়েছিলেন তিনি। ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর তিন বছরের মধ্যে জড়িয়ে পড়েন বিতর্কে।

উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, দলীয় নেতা-কর্মীকে নির্যাতন, দলে কোন্দল সৃষ্টি করা, দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তি অর্জন, আলোচনায় থাকতে বাসে অগ্নিসংযোগ, এমনকি হত্যাও হয়েছে তার মদদে। বিভিন্ন সময়ে এসব অভিযোগ এনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। তার অব্যাহতির খবরে এসব আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দলীয় কর্মীকে পঙ্গু করা

মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চন্দ্র বলেন, এমপি পঙ্কজ দেবনাথের ভাইয়ের স্ত্রীসহ ৪১ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করায় আমাকে তিন দফা নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে পঙ্গু করে দিয়েছে। ২০১৭ সালের ৫ মার্চ মামলাটি করেছিলাম। এতে এমপি ক্ষিপ্ত হয়ে তার লোক দিয়ে ওই বছরের ২০ এপ্রিল নির্যাতন চালিয়ে আমার দুই পা ও একটি হাত ভেঙে দিয়ে আমার বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে কোর্টে চালান দেন। তার পরের বছর ২০১৮ সালের ১২ জুন আমাকে নতুন ডাক বাংলোতে ধরে নিয়ে মারধর করে বস্তা ভরে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় আমি পঙ্কজ দেবনাথকে ১ নম্বর আসামি করে মামলাও করেছি। এরপর তারা ২০২০ সালে আবার আমাকে মারধর করে এলাকা ছাড়া করেন।

সঞ্জয় চন্দ্র বলেন, আমার অপরাধ ছিল সংসদ সদস্যের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম। শুধু আমি না হিজলা-মেহেন্দীগঞ্জের অনেক লোককে তিনি তার লোক দিয়ে নির্যাতন চালিয়ে পঙ্গু করেছেন।

১১ জনকে হত্যার অভিযোগ

মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক মইদুল ইসলাম ২০১৭ সালের ২৩ মে জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ২০১৪ সালের ২ ডিসেম্বর শাহবাগে নিজের মালিকানাধীন বিহঙ্গ পরিবহনে তার (পঙ্কজ দেবনাথ) মদদে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের চালকসহ ১১ জন নিহত হন।

মইদুল ইসলাম অভিযোগ করেন, পঙ্কজ দেবনাথ হাওয়া ভবনের আশীর্বাদপুষ্ট নেতা। তিনি আওয়ামী লীগ সহ্য করতে পারেন না। এজন্য এলাকায় দলীয় নেতা-কর্মীদের নির্যাতন চালান।

মেয়রকে কোপানোর নির্দেশ

মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল খানকে কোপানোর নির্দেশ দেওয়ার একটি অডিও ক্লিপ গত জুলাই মাসে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতি বছরের ৫ জুলাই দলীয় নেতা-কর্মীদের এই নির্দেশ দেন- এমন তথ্য জানিয়ে পঙ্কজ দেবনাথ মেহেন্দীগঞ্জ থানার পুলিশ পরির্দশক তৌহিদুজ্জামানকে মুঠোফোনে অবহিত করছিলেন। সেই অডিও ক্লিপটি ফাঁস হয়ে যাওয়ার পরে স্থানীয় আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিও পালন করে। কথোপকথনের অডিও ক্লিপটি তার নিজের বলে স্বীকার করে নেন পঙ্কজ দেবনাথ।

অঢেল সম্পত্তির মালিক

পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চর দখল করে নিজের আত্মীয়-স্বজনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, গোডাউন সিন্ডিকেট, জেলা পরিষদের ঘাট দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কাজিরহাট থানা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চন্দ্র  বলেন, আমি চাই তার দুর্নীতির বিষয়ে তদন্ত করা হোক। দুদক অনুসন্ধানে নামলেই বেড়িয়ে আসবে এমপি পঙ্কজ দেবনাথের কালো টাকার সন্ধান। অমি যতদূর জানি তিনি ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট, উত্তরায় বিলাসবহুল ১০ তলা বাড়ি, মালিবাগে গার্মেন্টস, পরিবহন ব্যবসা, গ্রামে বিলাসবহুল বাড়ি, নিজের নামে লাল পাজেরো গাড়ি, একটি প্রাইভেট কার, চার কোটি টাকা মূল্যের নোভা মার্সিটিজ ব্যবহার করেন। দেশের অন্য কোনো এমপি এত দ্রুত এত টাকা আয় করতে পারেননি। দুর্নীতি না করে তিনি এসব করতে পারেননি। দুর্নীতির দায়ে পৃথক দুটি মামলায় তিনি ১৬ বছরের দণ্ডপ্রাপ্তও হয়েছেন।

দলের অভ্যন্তরে কোন্দল সৃষ্টি

পঙ্কজ দেবনাথ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হলেও তিনি প্রকাশ্যেই জেলা আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধাচরণ করতেন। এমনকি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডের সমালোচনা প্রকাশ্যে করতেন। এ নিয়ে হিজলা-মেহেন্দীগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। একটি এমপির অনুসারী অপরটি জেলা আওয়ামী লীগ অনুসারী।

অভিযোগ রয়েছে, প্রতিটি স্থানীয় নির্বাচনে জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী দিতেন পঙ্কজ দেবনাথ। এই কোন্দলের সূত্র ধরে সহিংসতায় বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। সর্বশেষ ২৮ আগস্ট দুপুরে ছাত্রলীগ কর্মী রিমন ও তার চার বন্ধুকে হাসপাতালে ঢুকে কুপিয়ে জখম করেন পঙ্কজ দেবনাথের অনুসারী কাউন্সিলর সোহল মোল্লা ও তার সহযোগীরা।

রিমন জানান, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী না হওয়ায় এই হামলা চালান তারা।

স্থানীয় আওয়ামী লীগের সন্তোষ

মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল খান  বলেন, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের অনেকেই খুশি হয়েছেন। আমরা নেত্রীর (দলের সভাপতি শেখ হাসিনা) সিদ্ধান্তে বিশ্বাসী। উপজেলায় তিনি (সংসদ সদস্য) যা করেছেন তা আমরা বিভিন্ন সময়ে আমাদের নেতৃবৃন্দকে জানিয়েছি। কেন্দ্র ও জেলা আওয়ামী লীগ তার কর্মকাণ্ড সর্ম্পকে অনেক আগে থেকেই জানে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, দেশ চালায় আওয়ামী লীগ সরকার। সুতরাং কে কোথায় কী করেন সব কিছুই দল জানে। এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে বলার কিছুই নেই। তার কর্মকাণ্ডতো একটি আর দুটি না। সব কিছুই কেন্দ্র জানে এবং সেই অনুসারে সিদ্ধান্ত হয়েছে।

বিস্তারিত বলেননি পঙ্কজ নাথ

অব্যাহতি ও অন্যান্য অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তিনি অব্যাহতিপত্র পেয়েছেন বলে জানিয়েছেন। এর বেশি কিছু বলতে চাননি।ঢাকা পোস্ট

Views: 314

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
18

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
12

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
165

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা। 

পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা। 

by admin
October 15, 2026
0
12

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও...

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

by admin
October 15, 2026
0
17

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
18

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      October 16, 2026
      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      October 16, 2026
      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d