Thursday, November 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

যে কারণে স্বাধীনতা পুরস্কার পেলেন কবি আমির হামজা

কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা

admin by admin
March 15, 2022
in জাতীয়, তথ্যপ্রযুএি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এ বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন মাগুরার প্রয়াত চারণকবি মো. আমির হামজা। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকায় তার নাম আসায় জেলার সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

জানা গেছে, কৈশোরে বাবাকে হারানোর কারণে কবি মো. আমির হামজার লেখাপড়া বেশি দূর এগোয়নি। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার সুযোগ হয়েছিল তার। কিন্তু ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। গান ও কবিতা লিখতেন। নিজেই সুর করে আবার নিজেই গায়ক হিসেবে তিনি তা মঞ্চে পরিবেশন করতেন। কবি গান ও ভাব গানের জন্য ব্যাপক খ্যাতি ছিল তার। জীবদ্দশায় লিখেছেন অনেক গান ও কবিতা। ফলে সাহিত্যে বিশেষ অবদানের জন্য মৃত্যুর পর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

 

মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সাহিত্যে মাগুরার শ্রীপুরের স্বভাব কবি মরহুম মো. আমির হামজার নাম রয়েছে। এতে খুশি এলাকাবাসী।

কবি পরিচিতি

কবি মো. আমির হামজা মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে ১৯৩১ সালের ৩ মে জন্মগ্রহণ করেন। তার বাবা ইমারত সরদার আর মা আবিরণ নেছা। তিনি কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা গ্রহণের পর ভর্তি হন শ্রীপুর মহেশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর আর লেখাপড়া এগোয়নি। কবি বিবাহিত ছিলেন। তার ৬ ছেলে ও ৪ মেয়ে। সন্তানদের মধ্যে এক মেয়ে মারা গেছেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি কবি মো. আমির হামজা পরলোকে গমন করেন। তার ছেলেদের মধ্যে মো. আসাদুজ্জামান বর্তমানে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। মূলত তার চেষ্টায় কবির কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়। বইগুলো আসাদুজ্জামান দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে উপহার হিসেবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

 

জীবদ্দশায় কবি মো. আমির হামজা অনেক গান ও কবিতা লিখেছেন। ২০১৭ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বাঘের থাবা’ প্রকাশিত হয়। কবি জীবিত থাকতেই এই কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়। সেখানে ৩৫টি কবিতা এবং ৩৬টি গান আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গ্রন্থটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এরপর মুজিববর্ষ উপলক্ষে ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ শীর্ষক গানের বইটি কবির প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও তার অবিনাশী রাষ্ট্রদর্শন এখানে উঠে এসেছে। বইটিতে মোট গানের সংখ্যা ৫২টি। এর অধিকাংশই দেশের স্বাধীনতা ও সংস্কৃতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা।

কবি আমির হামজা রচিত বই

মাগুরার শ্রীপুরের ‘সারথি কল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন বইটি প্রকাশ করে।  পরবর্তীতে ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব’ নামে আরেকটি বই প্রকাশিত হয়। যেখানে কবি রচিত ৫২টি গান রয়েছে। এছাড়া ‘একুশের পাঁচালী’ নামে প্রকাশিত আরেকটি বই প্রকাশিত হয়। সেখানে ২৫টি কবিতা রয়েছে।

কবি মো. আমির হামজার ছেলে মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এককভাবে কবি মো. আমির হামজার মতো এত গান আর কবিতা আর কেউ লেখেননি।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আমির হামজা রচিত গান ও কবিতা

‘যে ক্ষতি পারোনা তুমি করিতে পূরণ
কেন সেই মহাপ্রাণ করিলে হনন
কারে নিয়ে বল আজ কবিতা লিখি
একটি মুজিব এনে দাও তো দেখি।’

জনপ্রিয় এবং সমাদৃত এই গানের মত কবি আমির হামজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতাও লিখেছেন। তার উল্লেখযোগ্য গান ও কবিতা গুলো হচ্ছে-

১.
ওগো বিশ্ব নেতা
যেদিন তুমি এলে মোদের মাঝে
সে যে কাল বৈশাখী ঝড়ে
এই অলস জাতির ঘুম ভাঙিল অনেক দিনের পরে
তোমার ভাষণে।

২.
শোনো শোনো খুকু মনিরা শোনো নবাগতরা শোনো
তোমরা যারা দেখো নাই তারা শোনো
এক বীর শিকারির কথা, সেই শিকারি মারতো শুধু বাঘ
তার সারা গায় ভরা ছিল বাঘের থাবার দাগ।

৩.
বঙ্গবন্ধুর সোনার বাংলা
যদি একবার চোখে দেখতে।
শেক্সপিয়ার, মিল্টন, বায়রন- শেলী
অনেক কবিতা লিখতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কবি আমির হামজা অনেক কবিতা ও গান লিখেছেন। এর মধ্যে একটি হচ্ছে-

১.
আবারো ভাসিছে আযানের ধ্বনি
শেখ হাসিনার আহ্বান
ক্লান্ত শ্রমিক, মাঝিরা, চাষিরা
ফিরিয়া পেয়েছে প্রাণ
সে যে শেখ হাসিনার আহ্বান
শত বাহুতুলে হাসিছে শাপলা বাংলার সরোবরে।

লেখক, সুরকার ও গায়ক আমির হামজা

কবি আমির হামজা একাধারে কবি, গীতিকার ও সুরকার। তিনি কেবল গীতিকবি নন, নিজে গাইতেনও। প্রতিযোগিতামূলক কবিগান ও পালাগান করে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল গানের আসরেই গান লিখে ও সুর করে পরিবেশন করতে পারতেন। তার কবি জীবনের আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি তাৎক্ষণিক দেশ ও জাতির হয়ে শ্রোতার চাহিদা অনুযায়ী গান লিখে পরিবেশন করতেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীতে যোগ দিয়ে গৌরবময় ভূমিকা পালন করেন কবি আমির হামজা। তার নিজ বইয়ের লেখক পরিচিতিতে মুক্তিযুদ্ধের অঙ্কুর অংশগ্রহণের বিষয়টি লেখা আছে। মূলত বাহিনী তথা আকবর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে একজন গেরিলা যোদ্ধা হিসেবে সক্রিয় হবে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।

এদিকে মাগুরার মতো ছোট জেলার একজন কবিকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে আনন্দ প্রকাশ করেছেন এলাকার কবি, সাহিত্যিক ও সাধারণ মানুষ। মাগুরার সাংস্কৃতিক সংগঠন সুরধ্বনি সংস্কৃতি বিকাশ কেন্দ্রের পরিচালক কবি ও সংগীত শিল্পী বাসনা রায় বলেন, আমরা যারা ছোট শহরে কিংবা গ্রামে বাস করি। সাধারণত তাদের প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ কম থাকে। সেক্ষেত্রে শ্রীপুরের বরিশাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও কবি আমির হামজার এ পুরস্কার প্রাপ্তি আমাদের জন্য গর্বের।

শ্রীপুরের সাংস্কৃতিক সংগঠন সারথি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম ঢাকা পোস্টকে বলেন, চারণ কবি আমির হামজার এ পুরস্কার প্রাপ্তিতে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আমৃত্যু আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করে গেছেন। তার এ পুরস্কার প্রাপ্তি আমাদের সংস্কৃতি চর্চায় আরও উৎসাহিত করবে।

Views: 397

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

by admin
November 12, 2026
0
0

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার...

প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে প্রতিমন্ত্রী

by admin
November 12, 2026
0
5

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’। এ...

সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি

সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি

by admin
November 12, 2026
0
4

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি নতুনজয়...

হঠাৎ উধাও উত্তরার চীনা ভ্লগাররা

হঠাৎ উধাও উত্তরার চীনা ভ্লগাররা

by admin
November 12, 2026
0
14

রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে প্রকাশ্যে ঘুরে ঘুরে লাইভ ভিডিও করতেন শতাধিক চীনা নাগরিক। স্থানীয় মানুষের বাড়িঘর, রাস্তাঘাট...

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

by admin
November 12, 2026
0
14

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয়...

এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

by admin
November 12, 2026
0
7

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানিতে বড় পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যের বদলে দেশের মোট চাহিদার প্রায় ৮০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026
  • ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক November 12, 2026
  • প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে প্রতিমন্ত্রী November 12, 2026
  • সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি November 12, 2026
  • ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’—মৎস্যজীবী দল নেতার হুমকি November 12, 2026
  • হঠাৎ উধাও উত্তরার চীনা ভ্লগাররা November 12, 2026
  • গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ November 12, 2026
  • কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন November 12, 2026
  • এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে November 12, 2026
  • যান্ত্রিক এই যুগে চট্টগ্রাম ডিসি হিলে লাটিম খেলায় মেতেছে কিশোররা। November 12, 2026
  • আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল November 12, 2026
  • নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক November 12, 2026
  • বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা এবং সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন November 12, 2026
  • ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা November 12, 2026
  • এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা November 12, 2026
  • ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা November 12, 2026
  • গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী November 12, 2026
  • যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন November 12, 2026
  • কুড়িগ্রামে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত November 12, 2026
  • পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা November 12, 2026
  • শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ November 12, 2026
  • মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি November 12, 2026
  • আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম। November 12, 2026
  • হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতার।। November 12, 2026
  • ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি November 12, 2026
  • আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও November 12, 2026
  • হঠাৎ ককটেল বা বাসে আগুনের মুখে পড়লে কী করবেন? November 12, 2026
  • শুধু টাকা ফেরত না দিলেই প্রতারণা নয়, তবে ঋণের লেনদেনের আড়ালে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য থাকলে তা ফৌজদারি অপরাধ হতে পারে। November 12, 2026
  • নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত

      কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত

      November 12, 2026
      যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

      যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

      November 12, 2026
      ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

      ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

      November 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d