ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণায় বিএনপি মোট ২৩৭টি আসনে মনোনয়ন দিয়েছে। তবে দেশের ৩শ আসনের মধ্যে ৬৩টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যেকোনো সংশোধনী আসতে পারে।
দলের সূত্র জানিয়েছে, এই আসনগুলো জোটের সম্ভাব্য প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। বিএনপি নিজস্ব প্রার্থী ঘোষণার আগে জোটের সঙ্গে সমন্বয় করতে চাইছে। ফলে এই আসনগুলোতে মনোনয়ন ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।
দলীয় পর্যবেক্ষকরা বলছেন, এতে জোটের মধ্যে দ্বন্দ্ব এড়ানো এবং নির্বাচনী মাঠে সমন্বিত শক্তি প্রদর্শনের সুবিধা হবে।
চূড়ান্ত না হওয়া আসনগুলো হলো:- ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১ ও ৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ২ ও ৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৩, খুলনা-১, পটুয়াখালী-২ ও ৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪ ও ১০, কিশোরগঞ্জ-১ ও ৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০, গাজীপুর-১ ও ৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২ ও ৪, সিলেট-৪ ও ৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬, কুমিল্লা-২ ও ৭, লক্ষ্মীপুর-১ ও ৪, চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ এবং কক্সবাজার-২।







