Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

যে চার কারণে সমঝোতা ছাড়াই নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ

admin by admin
November 18, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্বাচন নিয়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরোক্ষ চাপকে পাশে ঠেলে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ।

২০১৪ সাল এবং ২০১৮ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল দেশে-বিদেশে। সেজন্য এবার বেশ আগে থেকেই আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময় অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল।

বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলোও ক্রমাগত বলেছে যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে তারা অংশ নেবে না। সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

প্রশ্ন হচ্ছে, কেন কোনো সমঝোতার চেষ্টা ছাড়াই আওয়ামী লীগ সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে?

ভারত ফ্যাক্টর : আওয়ামী লীগ সরকারের প্রতি বরাবরই ভারতের ইতিবাচক দৃষ্টি ছিল। গত ১৫ বছরে সেটি প্রতিষ্ঠিত সত্য বলে অনেকে পর্যবেক্ষক মনে করেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এ দফায় ভারত প্রকাশ্যে কোন তৎপরতা না দেখালেও কূটনৈতিকভাবে তারা থেমে ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা। সর্বশেষ দিল্লিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সাথে টু প্লাস টু বৈঠকে সেটি প্রকাশ্যে এসেছে।

 

বৈঠক শেষ ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় কোয়াত্রা সাংবাদিকদের বলেন, একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সেদেশের মানুষ যেভাবে দেখতে চায়, সেই ‘ভিশন’কে ভারত কঠোরভাবে সমর্থন করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন সেদেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেদেশের মানুষই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ভারতের এ দৃষ্টিভঙ্গি নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে সহায়তা করেছে কী না?

বিবিসি বাংলা জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন তো আছেই। এবং এটা খুব স্বাভাবিক। কবির বলেন, এই বক্তব্যের মাধ্যমে ভারত পরিষ্কার করে দিয়েছে যে তারা কাদের ‘প্রগ্রেসিভ’ মনে করে। যদিও এটাতে কতটা সারবত্তা আছে সেটা ভিন্ন কথা।

এখনকার দৃশ্যমান প্রেক্ষাপটে তারা প্রগ্রেসিভ বলতে লেফট অব দ্য সেন্টার পলিটিক্স যারা করে তাদেরকে বোঝায়। সেটা আওয়ামী লীগ বলেন, জাসদ এবং ওয়ার্কার্স পাটি বলেন – তাদের যে কম্বিনেশন আছে সেটাকেই তারা ইঙ্গিত করে।

ভারত ফ্যাক্টরের বিষয়টি অস্বীকার করছেন না আওয়ামী লীগ নেতারাও।

দলটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনে ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ বলেন, ভূরাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ শক্ত অবস্থানে আছে।

তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের ধারাবাহিকতা থাকার কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও শান্তি বিরাজ করেছে।

 

ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থ একই সূত্রে গাঁথা। বাংলাদেশের উপর যে কোন ধরণের বিদেশি হস্তক্ষেপ ভারতের উপরও বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

ভারতের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ক্ষমতাসীনদের সহায়তা করেছে বলে উল্লেখ করেন ড. মাহমুদ।

আওয়ামী লীগের সিনিয়র নেতারা অতীতে বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছিলেন ভারত তাদের ‘পাশে আছে’।

অক্টোবর মাসের শুরুতে এক জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমেরিকারও দিল্লিকে দরকার। দিল্লি আছে আমরা আছি।

তার সেই বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এছাড়া গত বছর অগাস্ট মাসে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের আরেকটি বক্তব্য বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।

তিনি বলেছিলেন, আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।

বিরোধী দলের দুর্বলতা ও প্রশাসনের উপর প্রভাব : নির্বাচনের পথে এগিয়ে যাবার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে বিরোধী দলের রাজনৈতিক দুর্বলতা। এমনটাই মনে করেন বিশ্লেষকরা।

 

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পরেও বিরোধী দলগুলো ক্ষমতাসীন আওয়ামী লীগের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারেনি। ফলে নির্বাচন নিয়ে কোন কোন সমঝোতার পথে হাটার প্রয়োজন অনুভব করেনি সরকার।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, সরকার জনগণের চাপ উপেক্ষা করছে রাষ্ট্রযন্ত্রকে সঙ্গে নিয়ে।

তিনি বলেন, বাইরের চাপটা তারা অতোটা তোয়াক্কা করছে না। বাইরের চাপ নিয়ে তারা অতোটা মাথায় ঘামায় বলে মনে হয়না। … তারা কোন উপায়ে ক্ষমতায় থাকবে।

তার মতে, বিরোধী দল সরকারের উপর তেমন কোন রাজনৈতিক চাপ তৈরি করতে পারেনি এবং ২০১৪ সালের তুলনায় সরকার এখন অনেকটা স্বস্তি-দায়ক অবস্থায় আছে বলে আমার মনে করেন মি. আহমদ।

পর্যবেক্ষকরা মনে করছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর একটানা ক্ষমতায় থাকার ফলে ক্ষমতার কাঠামোর সাথে তাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে।

মহিউদ্দিন আহমদের মতো একই ধারণা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের।

হুমায়ুন কবির বলেন, রাজনৈতিকভাবে তারা যে সংগঠিত এটা তো সত্যি কথা। তাদের সাংগঠনিক কাঠামো আছে এবং পাশাপাশি প্রশাসনিক কাঠামো মোটামোটি তাদের পক্ষে।

 

সে কারণেই আমার ধারণা, তারা এটা মনে করে, অভ্যন্তরীণভাবে রাজনৈতিক আন্দোলন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা বা তাদের কাছ থেকে দাবি আদায় করাটা, সেটা এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যদের পক্ষে করাটা কঠিন।

২৮শে অক্টোবর নতুন মোড় : গত তিন সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ দ্রুত বদলেছে। এর একটি বড় কারণ হচ্ছে গত ২৮শে অক্টোবর ঢাকায় রাজনৈতিক সহিংসতা। সে ঘটনার পর বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করা হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা হয়তো কারাগারে নয়তো পালিয়ে বেড়াচ্ছেন।

পর্যবেক্ষকরা বলছেন, বিরোধী দলকে কোণঠাসা করার জন্য ২৮ শে অক্টোবরের ঘটনা সরকারের সরকারের হাতে নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

বিএনপি যে নাশকতা করেছে সেটি সারা পৃথিবী দেখেছে। পুলিশ বাহিনীর সদস্যকে পিটিয়ে মেরেছে। প্রধান বিচারপতির বাসায় হামলা হয়েছে, হাসপাতালে হামলা হয়েছে। আমরা এ বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছি, বলেন ড. সেলিম মাহমুদ।

২৮শে অক্টোবর বিএনপির হাজার হাজার নেতা-কর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঢাকায় জড়ো হয়েছিল। সংঘাত শুরুর পর পুলিশ যেভাবে তাদের রাস্তা থেকে হটিয়ে দিয়েছে সেটি ক্ষমতাসীনদের মনে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে বলে অনেকে মনে করেন।

আমার মনে হয়, সরকারের পাতা ফাঁদে বিএনপি পা দিয়েছে। বিএনপি মোমেন্টাম ধরে রাখতে পারেনি। সমাবেশ ভেঙ্গে দেয়া সরকারকে কনফিডেন্স দিয়েছে, বলছিলেন মহিউদ্দিন আহমদ।

তিনি বলেন, এ ধরণের সিচুয়েশনে অনেকে অনেক কিছু করে। অনেককে দিয়ে অনেক কিছু করানো হয়। বাংলাদেশে এর আগেও সে রকম হয়েছে। কিন্তু পুরো দায়টা পড়েছে বিএনপির উপরে।

এখানে বিরোধী দলও কিছুটায় অসুবিধায় আছে। কারণ, নির্বাচন প্রতিহতের ঘোষণা দিলে তারা আমেরিকার ভিসা স্যাংশনের খপ্পরে পড়ে যাবে। সুতরাং এটা তাদের জন্য একটা সংকট। সেজন্য এটাকেও একটা সুবিধা বা অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার, বলেন আহমদ।

 

উন্নয়ন তত্ত্ব : ২০০৯ সালে ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগ তাদের উন্নয়ন তত্ত্ব সামনে নিয়ে আসে। গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন করেছেন। যদিও এর মধ্যে কিছু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি।নির্বাচনকে সামনে রেখেই যে এসব উদ্বোধন করা হয়েছে সেটি অনেকটাই পরিষ্কার।

আওয়ামী লীগ নেতারা মনে করছেন, এসব অবকাঠামো উন্নয়ন প্রকল্প রাজনৈতিকভাবে সুবিধা দিয়েছে তাতে কোন সন্দেহ নেই। যদিও এসব উন্নয়ন প্রকল্পের দুর্নীতি নিয়ে নানা অভিযোগ প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

২০১৪ সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে হরতাল এবং অবরোধের মতো কর্মসূচী ছিল না। ক্ষমতাসীন দলের নানা ধরণের নীতি ও কর্মকাণ্ড নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও রাস্তায় সেটির প্রতিফলন দেখা যায়নি। সেজন্য বিরোধী দল হরতাল-অবরোধের মতো কর্মসূচী দিয়ে বিরোধী দল খুব বেশি দিন সুবিধা করতে পারবে না বলে আওয়ামী লীগ নেতাদের বদ্ধমূল ধারণা।

ড. সেলিম মাহমুদ বলছেন, আওয়ামী লীগ গত এক দশক যাবত দেশে স্থিতিশীলতা তৈরি করতে পেরেছে।ফলে অবকাঠামোর উন্নয়নও হয়েছে। রতের সমর্থন কিংবা বিরোধী দলের দুর্বলতা-এসব কিছুর বাইরেও অবকাঠামোর উন্নয়ন আওয়ামী লীগকে নির্বাচনের দিকে যেতে সহায়তা করেছে। আমাদের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ, বলছিলেন মাহমুদ।

 

রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করেন, অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, এর মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছে। এই যে এখন সবকিছু রেডি হওয়ার আগেই উদ্বোধন হচ্ছে। প্রচার-প্রচারণা হচ্ছে প্রচুর। মানুষ তো এগুলো দেখছে।

এই যে সুন্দর সুন্দর স্থাপনা.. এগুলো যে প্রক্রিয়াতেই হোক, অভিযোগ যতই থাকুক। সরকার তো এই সুযোগটাও নিচ্ছে যে এগুলো আমরা না থাকলে হতো না। আগে তো হয় নাই এগুলো, বলেন আহমদ। সূত্র : বিবিসি বাংলা

Post Views: 143

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
84

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d