যৌনপল্লীতে যেতেন আলিয়া, রপ্ত করেছেন তাদের ভঙ্গি, ভাষা ও উচ্চারণ

আগামী ২৫ ফেব্রুয়ারি। 

মুম্বাই তো বটেই এশিয়ার অন্যতম বড় যৌনপল্লী হচ্ছে কামাঠিপুরা । এই যৌনপল্লীতে যেতেন আলিয়া বাট। সেখানে গিয়ে যৌনকর্মীদের কথা বলার ভঙ্গি, ভাষা, উচ্চারণ, শরীরী ভাষা আয়ত্ত করার চেষ্টা করেছেন তিনি। কতটা পেরেছেন তার প্রমাণ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

কারণ এই দিনে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘গাঙ্গুবাই’ ছবিটি।  যে ছবিটি একজন যৌনকর্মী থেকে সমাজের হর্তাকর্তা হয়ে উঠেন গাঙ্গুবাই। আর এই মূখ্য চরিত্রটিতে অভিনয় করেছেন আলিয়া।

গেল বছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ নির্ধারিত হওয়া সত্ত্বেও শেষ সময়ে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি।

অবশেষে প্রকাশ্যে এলো ‘গাঙ্গুবাই’ এর ট্রেলার। যদিও আগেই ঘোষণা এসেছিল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে এর ট্রেলার। সে অনুসারেই কথা রেখেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।

৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই দেখা গেছে গাঙ্গুবাই অর্থাৎ আলিয়া ভাটকে তার অধিকারের জন্য লড়াই করতে। যা নজর কেড়েছে দর্শকদের। কেননা এমন চরিত্রে আগে কখনো দেখা মেলেনি আলিয়ার। এছাড়াও ট্রেলারে অল্প সময়ের জন্য হলেও দেখা গেছে অজয় দেবগণ, বিজয় রাজ এবং জিম সার্ভকে।

ষাটের দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই। খুব অল্প বয়সে জোড় করে যৌনবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে ওঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোড় করে যে সব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হত তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি।

মূলত এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। আলিয়া ছাড়াও এই ছবিতে ডন করিমা লালার ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে।

সম্পর্কিত পোস্ট

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে সড়ক অবরোধে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার অভিযান পরিচালনাকালে...

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,বাপসনিউজঃ আদালতের নির্দেশে ডিভি-২০২৭ নিবন্ধন শুরুর উদ্যোগ, বাংলাদেশিদের যোগ্যতা নিয়ে অনিশ্চয়তা।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ । যুক্তরাষ্ট্রের...

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.