Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় সুশাসন জোরদারে টিআইবির নতুন প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

admin by admin
June 29, 2026
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৮ জুন ২০২৬: নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) সেবার মান উন্নয়ন এবং সেবাদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নতুন প্রকল্প “স্ট্রেংথেনিং ইন্টেগ্রিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ সিস্টেমস ইন বাংলাদেশ” এর পরিচিতি ও পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের অধীনে ইউনিয়ন পর্যায়ে সেবাদান প্রক্রিয়ার প্রত্যক্ষ তথ্য সংগ্রহ ও কমিউনিটি ফ্যাসিলিটেটর কর্তৃক মনিটরিংয়ের মাধ্যমে বাংলাদেশের লক্ষীপুর ও নীলফামারী জেলার ১৬টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসমূহে নির্দিষ্ট কিছু নির্দেশকের আলোকে বিদ্যমান স্বাস্থ্যসেবা ও সুশাসন-সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করা হবে। একইসঙ্গে চিহ্নিত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক সম্পৃক্ততা ও অধিপরামর্শ কার্যক্রমের মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মাঠপর্যায়ের জ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। সুইডিশ সরকারের অর্থায়নে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গ্লোবাল হেলথ- এর সহযোগিতায় পরিচালিত এই বহুদেশীয় প্রকল্পটি জাম্বিয়া, ইকুয়েডর, তিউনিসিয়া ও বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে।
আজ টিআইবির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত প্রকল্প পরিচিতি ও পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বাস্থ্য খাত বিগত অপশাসনের কারণে দুর্নীতিতে নিমজ্জিত। জনগণের অর্থসম্পদ লুটপাট ও অপচয় হয়েছে। জনগণ ন্যায্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পরিস্থিতির পরিবর্তনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানসহ সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ ও সক্রিয় আছি। এই বাস্তবতায় টিআইবির এই প্রকল্প অত্যন্ত সহায়ক একটি উদ্যোগ। তাই প্রকল্পটির বাস্তবায়নে মাঠপর্যায় থেকে নীতিনির্ধারক পর্যায় পর্যন্ত সকল ধরনের সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ টিআইবির এই উদ্যোগ সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) ড. সৈয়দা নওশীন পর্ণিনী বলেন, ‘বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা এবং শুদ্ধাচার নিশ্চিত করতে টিআইবির এই প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ। বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি নীলফামারী এবং লক্ষ্মীপুর জেলা দুটিকে বেছে নেওয়া হয়েছে। আমি মনে করি এই দুটি জেলা নির্বাচনের পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। নির্ধারিত জেলাগুলোয় বাস্তবায়িত এই পাইলট প্রকল্পের যেকোনো প্রয়োজনে সরকার সহায়তা করতে প্রস্তুত, যাতে এটি মা ও শিশু সেবার সঙ্গে জড়িত সকলের জন্য উপকারী ও ফলপ্রসূ হয়।’
প্রকল্পটি গ্রহণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বলেন, ‘প্রজনন স্বাস্থ্য খাতে সরকারের পক্ষে ঘাটতি চিহ্নিতকরণের একটি প্রক্রিয়া হিসেবে এই প্রকল্পকে স্বাগত জানাচ্ছি। প্রকল্প থেকে মনিটরিং করার পর উঠে আসা সুনির্দিষ্ট সমস্যার চিত্র আমাদের সঙ্গে শেয়ার করা হলে, অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও সেগুলো সমাধানের মাধ্যমে সেবার মান উন্নয়নে আশু ব্যবস্থা গ্রহণ করতে পারবো। টিআইবির এই প্রয়াস ভবিষ্যতে প্রজনন স্বাস্থ্যসেবায় ও জনসচেতনতার কাজে আরো বৃহত্তর মাত্রায় প্রসারিত হবে এমনটাই বিশ্বাস করি।’
জাতীয় এবং স্থানীয় পর্যায়ে টিআইবির গবেষণা, জনসম্পৃক্ততা ও অধিপরামর্শমূলক কার্যক্রমে স্বাস্থ্যখাত অন্যতম প্রাধান্যপ্রাপ্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য খাতে সেবার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শুদ্ধতা এবং জবাবদিহিতা নিশ্চিতে প্রণীত এ প্রকল্প বাস্তবায়নে সকল পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনসহ সরকারের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম।’ কর্মশালায় আলোচিত চ্যালেঞ্জসমূহের মধ্যে যৌন ও প্রজনন খাতে বাজেট স্বল্পতার তুলনায় যথাসময়ে মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জন্যপূর্ণ বাজেট বরাদ্দ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যয়ের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ প্রসঙ্গে প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে প্রায় আড়াইগুণ বরাদ্দের প্রকৃত সুফল পেতে সার্বিকভাবে এ খাতে দুর্নীতিমুক্ত ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত প্রক্রিয়ায় জনগণের অর্থের ব্যবহারের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন টিআইবির নির্বাহী পরিচালক।
পরামর্শ কর্মশালায় প্রকল্পের কর্মপরিকল্পনা বিশদভাবে তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক ডা. মুশফিকা মিজান। উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় পর্বে সভাপতিত্ব করেন টিআইবির উপদেষ্টা, নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। এই পর্বে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ে বিদ্যমান সমস্যা, অনিয়ম ও সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সমাধানের কার্যকর পথ নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ মনিটরিং পদ্ধতি, তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান। কর্মশালায় সরকারি প্রতিনিধি, স্বাস্থ্যখাতে সক্রিয় সমমনা উন্নয়ন সংস্থাসমূহের সদস্যবৃন্দ, স্বাস্থ্যখাত বিশেষজ্ঞ এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রকল্পটির আওতায় টিআইবির পক্ষ থেকে নির্বাচিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত পর্যবেক্ষণ এবং সেবাগ্রহীতাদের নিকট থেকে তথ্য সংগ্রহ, স্থানীয় পর্যায়ে নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে সভা আয়োজন এবং স্থানীয়, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত অধিপরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকল্পটি জাতীয় স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, সার্বজনীন স্বাস্থ্যসেবা, লিঙ্গসমতা ও দুর্নীতিবিরোধী বৈশ্বিক এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Views: 108

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

by admin
October 16, 2026
0
6

রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে হারানো মেয়েকে দীর্ঘ ৯ বছর...

যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

by admin
October 16, 2026
0
19

যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি'র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) যুবসমাজই আগামীর শক্তি। তাই প্রচলিত...

ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

by admin
October 16, 2026
0
12

ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে বুড়িচংয়ে ফলের বাজারে আগুন, চরম দুর্ভোগে মুমূর্ষু রোগীদের পরিবার মোঃ...

সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

by admin
October 16, 2026
0
16

সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি একসময় কখনো সাইকেল, কখনো স্কুটি চালিয়ে...

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

by admin
October 16, 2026
0
6

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গ্রাহকদের আধুনিক, দ্রুত...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
19

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

      রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

      October 16, 2026
      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      October 16, 2026
      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d