রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ২ হাজার ৬৫টি বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক কৃষকসহ ২ ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয় করার অভিযোগে এক খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৩০ আগস্ট মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম। গত ২৯ আগস্ট সোমবার বিকালে পীরগাছা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় বস্তা সার জব্দ ও জরিমানা করা হয়। পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বিসিআইসির ডিলার হারুন অর রশিদ বাবুল অবৈধভাবে পাশের কৈকুড়ি ইউনিয়নের চৌধুরাণীর বাজারে সার মজুত করে রেখেছেন এমন তথ্যে ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি গোডাউন থেকে ৬৫৬ বস্তা ডিএপি, ২৫০ বস্তা পটাশ, ৯২ বস্তা ইউরিয়া ও ১৪৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ডিলার হারুন অর রশিদ বাবুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা সার কৃষকদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম উপস্থিত ছিলেন। অপরদিকে পীরগাছা বাজারের বিএডিসি ডিলার মোকছেদ আলীর গুদামে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছা নাসের চৌধুরী। এসময় গুদাম থেকে ৮০০ বস্তা দানা পটাশ জব্দ করা হয়। অবৈধভাবে মজুতের দায়ে ডিলার মোকছেদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই আদালত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অন্নদানগর ইউনিয়নের কৃষক গোলাপ হোসেন কাজলের বাড়িতে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে মজুত করা ১২০ বস্তা ইউরিয়া ও পটাশ সার জব্দ করা হয়। পরে কৃষক কাজলকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও উপজেলার দেউতি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে রাজু আহম্মেদ নামে এক খুচরা বিক্রেতার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








