রংপুর বিভাগীয় প্রতিনিধি: অতি বর্ষণের ফলে পানির চাপে রংপুরের মিঠাপুকুরে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে প্রায় ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গত ২৪ সেপ্টেম্বর রবিবার বিকালে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা রাস্তা ভেঙে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান ভেঙে যাওয়া সড়ক পরিদর্শন করেন। এলাকার জালাল উদ্দিন বলেন, কয়েক দিন থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির চাপের কারণে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় আশেপাশের ১০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ভেঙে যাওয়া সড়ক দ্রুত সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা করা হবে।
থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...







