রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে সরকারী আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়েছে। গত ১৬ ডিসেম্বর শনিবার দিনগতরাত দেড়টার দিকে গঙ্গাচড়ায় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইসবপুর আবাসন প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ১০টি ঘরসহ আসবাবপত্র পুড়ে যায়। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মমতাজুল হক বলেন, গত শনিবার দিনগতরাত দেড়টার দিকে ওই আবাসন প্রকল্পের নাহিদ নামে এক ব্যক্তির ঘরে প্রথমে আগুনের সুত্রপাত হয়। এরপর আগুন আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ১০টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








