রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সংঘটিত হত্যা, নাশকতা ও ভাংচুরের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ ৪৬ জনের নামে আরেকটি মামলা হয়েছে। আইনজীবী বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলার সময় রংপুর মহানগরীর মিনি সুপার মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ওই দিন বাবা আব্দুল মজিদকে দুপুরের খাবার দিতে গেলে হামলাকারীরা মাহমুদুল হাসান মুন্নাকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় আজ ২৯ আগস্ট বৃহ¯পতিবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি মোতাহার হোসেন, মতিয়ার রহমান, সফুরা খাতুন, সাবেক এমপি আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক ডিউক চৌধুরী, সাবেক পৌর মেয়র টুটুল চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, রাকিবুজ্জামান আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তুষার কান্তি মন্ডলসহ ১২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের নামে হত্যা মামলা করেছে নিহত মাহমুদুল হাসান মুন্না’র বাবা আব্দুল মজিদ। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে রেকর্ড করার আদেশ দিয়েছেন। আইনজীবী বলেন, আশা করা হচ্ছে মামলাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। অন্যদিকে, একই আদালতে ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী রংপুর সরকারি কলেজের ছাত্র জিম গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় হত্যাচেষ্টার মামলা করেন তার বাবা রবিউল ইসলাম। এ মামলার আইনজীবী আলাউদ্দিন আলমগীর বলেন, এই হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানসহ ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা পর¯পর যোগসাজশে ১৯ জুলাই রংপুর সিটি পার্ক মার্কেটের সামনে নির্বিচারে গুলি চালালে গুলিবিদ্ধ হয় জীম। তার চোখের মধ্যে এখনো গুলি লেগে আছে। বের করা যাচ্ছে না। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বসবাস করছে জীম। আইনজীবী বলেন, আশা করা হচ্ছে দ্রুত তদন্ত করে বিচার কার্যক্রম স¤পন্ন হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







