রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে তীব্র গরম আর লোডশেডিংয়ের সুযোগ নিয়ে ইলেকট্রিক সামগ্রীর দাম বেশি নিচ্ছে অসাদু ব্যবসায়ীগণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিযে ৬ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলা শহরে অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীন। একই সময়ে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ও নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জাহাঙ্গীর আলম। অভিযানে গঙ্গাচড়া বাজারে ওয়ালটন ও ভিশন কো¤পানির শো রুমে ইলেকট্রিক সামগ্রীর এমআরপি মূল্যের চেয়ে বেশি দাম রাখা ও পণ্যের গায়ে মূল্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠান দু’টির মালিক প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার জরিমানা করা হয়। এ সময় ভোক্তার কাছে ন্যায্যমূল্যে ইলেকট্রিক সামগ্রী বিক্রির নির্দেশনা প্রদানের পাশাপাশি সতর্ক করা হয়। অপরদিকে রংপুর মহানগরীর নবাবগঞ্জ বাজার ও নিউ মার্কেটে ৪ জন ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ীকে গরম ও লোডশেডিংয়ের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করা, ক্রেতাকে রসিদ না দেওয়া ওক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এমকে ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা, একই অপরাধে ওহিদ স্টোরকে ৩ হাজার টাকা, নূর ইলেকট্রনিক্সকে ৩ হাজার টাকা এবং রাজু স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপ পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ইলেকট্রিক পণ্যের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








