রংপুর বিভাগীয় প্রতিনিধি: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রংপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজীদ হোসাইন। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাতে বৃষ্টি হওয়ার কারণে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এসময় ফিলিস্তিন-ইরান-আফগানিস্তানসহ বিশ্বের মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা। জেলার প্রধান এই ঈদ জামাতে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদরাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। রংপুর নগরী ছাড়াও প্রধান জামাতের সময়ের সাথে সংঙ্গতি রেখে গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলাতে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঈদ উপলক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। এ ছাড়া ঈদ আনন্দ ভাগাভাগী করতে জেলার হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে তিন দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানা যায়, রংপুর জেলায় ৬ হাজারের বেশি মসজিদে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। বৈরি আবহাওয়ার কারণে কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








