রংপুরে কচুরিপানার উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে
রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর বরাতি সেতু। সেতুর দুই দিকে শত শত মানুষ সারি। সকলের চোখ নদীর পানির দিকে। কারণ উজানের ঢলের সঙ্গে ভেসে আসা পানির উপর জমাট বাঁধা কচুরিপানার উপর দিয়ে হেঁটে লোকজন নদী পার হচ্ছে। কচুরিপানার উপর শিশু কিশোরেরা ফুটবল খেলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়ছে উৎসুক লোকজনের ভিড়। তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর বরাতি সেতু এলাকায় গিয়ে দেখা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর উপর নির্মিত পরিত্যক্ত বরাতি সেতুতে মানুষের ভিড়। নদীতে তাকাতেই দেখা যায় লোকজন কচুরিপানার উপর দিয়ে হেটে নদী পার হচ্ছে। শিশু-কিশোররা খেলছে ফুটবল। অনেকে মাঝ নদীতে কচুরিপানার উপর দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করেছেন, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছেন। এলাকাবাসী বলেন, কয়েক দিন আগে উজানের ঢলে ভেসে আসা কচুরিপানা বরাতি সেতুর উত্তর পাশের ২০০ মিটার অংশে নদীর দুই তীরে জমাট বাঁধে। পানির স্রোত নিচ দিয়ে বহমান থাকলেও কচুরিপানাগুলো আর নদীর ওই অংশ থেকে না সরায় স্থানীয় শিশু-কিশোর সেখানে ফুটবল খেলে এবং কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হয়। এ ঘটনা সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তা দেখতে ছুটে আসে। শত মানুষের ভিড় দেখে অনেক পথচারীও সেখানে দাঁড়িয়ে জমাট বাঁধা কচুরিপানার ছবি তুলছেন, ভিডিও করছেন। নদীর কচুরিপানা অপসারণে কাজ চলছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ পাহারা দিচ্ছে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








