রংপুর বিভাগীয় প্রতিনিধি: নারী ও শিশু নির্যাতন মামলার তদন্তের জন্য গ্রহণ করা ঘুষের টাকা
ফেরৎ চাওয়ায় রংপুর সদর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে এক বৃদ্ধ ও তার ছেলেকে মারধরের
ঘটনা ঘটেছে। এতে আহত আফসার আলী ও তার ছেলে শাহিন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৩ জুলাই বুধবার বিকালে রংপুর সদর উপজেলা সমাজসেবা
কর্মকর্তা শিখা রাণী রায়ের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি
সমাজসেবা কর্মকর্তা শিখা রাণী রায়ের ঘুষ চাওয়া কথোপকথনের একটি অডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও মারপিট ও ঘুষ চাওয়ার অডিওর বিষয়টি অস্বীকার করেন
সমাজসেবা কর্মকর্তা শিখা রাণী রায়। ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করার জন্য একটি কমিটি
গঠন করা হয়েছে। শোকজ করা হয়েছে ওই সমাজসেবা কর্মকর্তাকে। মামলার বাদী আফসানা
মিমি বলেন, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এ স্বামীর
বিরুদ্ধে যৌতুক দাবি ও ভ্রুণ হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে
প্রতিবেদন দাখিলের জন্য রংপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নির্দেশ দেন আদালত। দীর্ঘ
পাঁচ মাস তদন্ত প্রতিবেদনের জন্য ধরনা দিলেও শেষে শিখা রাণী রায় তাদের কাছে ঘুষ দাবি করেন।
একপর্যায়ে বাধ্য হয়ে আফসানা মিমির দরিদ্র বাবা আফসার আলী ১০ হাজার টাকা জোগাড় করে
শিখা রাণী রায়কে প্রদান করেন। গত ১৩ জুলাই বুধবার আদালতে বিপক্ষে প্রতিবেদন দাখিল করায়
বিকালে টাকা ফেরৎ নিতে আফসার আলী ও তার ছেলে শাহিন তার কার্যালয়ে গেলে তাদেরকে বেধড়ক
মারপিট করে তাড়িয়ে দেন শিখা রাণী রায় ও তার অফিসের কর্মচারীরা। শিখা রাণী রায় ঘুষ গ্রহণ
করার অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও কার্যালয়ের মধ্যে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলেও
দাবি করেন তিনি। রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন বলেন, ঘটনাটি শোনার
পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া
হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








