দিনাজপুর,পঞ্চগড়,ঠাকুরগাঁও,লালমনিহাট,নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে রংপুর বিভাগের দিনাজপুরের খানসামা উপজেলাসহ অনেক এলাকায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। গত ২৩ অক্টোবর বুধবার রাত থেকে হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। আজ ২৪ অক্টোবর বৃহ¯পতিবার রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে রোপা আমন ধান এবং শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে ক্ষতি হয়েছে মাঠের পাকা রোপা আমন ধান। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। খানসামা উপজেলার নেউলা গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, জমিতে ধান ভালো হলেও ঘূর্ণিঝড় দানার কারণে ঝড়ে ধান গাছগুলো হেলে পড়েছে। ধানের শীষে যে দানা রয়েছে তা এখনো শক্ত হয়নি। অনেক ধান চিটা হয়ে যাবে। আর যে ফলন হওয়ার কথা ছিল তা কমে যাবে। গোবিন্দপুর গ্রামের কৃষক গোলাম রব্বানী বলেন, চলতি মৌসুমে জমিতে তিন জাতের রোপা আমন ধান চাষ করা হয়েছে। প্রবল বাতাসে পাকা ধান নুয়ে পড়ছে এবং ঝরে পড়েছে অনেক ধান। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন জেলায় গুড়িগুড়ি বৃষ্টি হয়। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আমন ধানের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। আশা করা হচ্ছে খুব শিগগিরই এই দুর্যোগ কেটে যাবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








