রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি করেছে জেলা ছাত্রলীগ। নগরীর দেড় কিলোমিটার সড়কে প্রায় সাড়ে ৫ হাজার নেতা-কর্মী ও সমর্থক এ র্যালিতে অংশগ্রহণ করে। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুর থেকে শোক র্যালিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা রংপুর জিলা স্কুল মাঠে জমায়েত হন। পরে বেলা সাড়ে ৩টার দিকে শোক র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে প্রেস ক্লাব চত্ত্বর হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে পাবলিক লাইব্রেরি মাঠে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা রংপুর জেলা
ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহম্মেদেও ষভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। আলোচনা সভা ও সমাবেশের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ।
রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি
রংপুর ব্যুরো: শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। মÐপে মÐপে সাজ...








