রংপুর বিভাগীয় প্রতিনিধি: জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা শাখার আমির মাওলানা মো. মাজহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন মাওলানা শওকত হোসেন, মমিনপুর ইউনিয়ন আমির মো. রায়হান মিয়া প্রমুখ।
১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ
দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য নতুন আশার খবর এসেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন...






