রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। গত ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার হাজিপাড়া গ্রামে ক্ষেতে ঘেরা দেয়া জালে আকটা পড়া অবস্থায় পাখিটিকে উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকালে শকুনটিকে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের জন্য যেসব পাখি বাংলাদেশে আসে তাদের মধ্যে অন্যতম হিমালয়ী গৃধিনী। প্রতি বছর শীতকালে শকুন বাংলাদেশের সমতল ভূমিতে আসে। দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে। এমনি বিশাল আকৃতির এই শকুনটি আটকা পড়ে। নজরে আসে রংপুর এনিম্যাল রেসকিউ এন্ড এডাপশন নেটওয়ার্কের টিমের। পরে আটকা পড়া পাখিটিকে উদ্ধার করে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করে সংগঠনটি। ওয়াইল্ডলাইফ এন্ড কে রেসকিউ টিম ইন বাংলাদেশের অর্থ স¤পাদক লিজেন আহমেদ প্রান্ত বলেন, পাখিটিকে উদ্ধার করে শনিবার বন বিভাগে সুস্থতার জন্য পাঠানো হয়েছে। রংপুর সদর বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, হিমালয়ী গৃধিনী শকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসা শেষে প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে।
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে গরীব...





