রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম
কাদেরের কুশপুতুল দাহ করেছে রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকগণ। একই সঙ্গে মসিউর রহমান
রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন
তারা। জি এম কাদেরের কুশপুতুল দাহকে কেন্দ্র করে রাঙ্গাপন্থীদের সঙ্গে জাতীয় পার্টির
নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৪ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০টার
দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জেলা মোটর মালিক সমিতির নেতা ও জেলা জাতীয়
পার্টির সহসভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে মোটর
মালিক ও শ্রমিক ছাড়াও জাতীয় পার্টির রাঙ্গাপন্থীর নেতা-কর্মীগণ অংশগ্রহণ করে। মিছিলটি
প্রেসক্লাব চত্ত্বর হয়ে জাহাজ কো¤পানি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ রাঙ্গাপন্থীরা
পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুতুল দাহ করে। পরে মিছিল নিয়ে ফেরার পথে জি এম
কাদেও বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে
তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভের বিষয়ে জাতীয় পার্টির সহ-সভাপতি ও মোটর মালিক সমিতির নেতা আব্দুল মান্নান
বলেন, মসিউর রহমান রাঙ্গাকে দলে ফিরিয়ে নিতে হবে। তার প্রতি অবিচার করা হয়েছে। তার
অব্যাহতি আমরা মানি না। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাঙ্গাকে দলে বহাল করতে
হবে। তা না হলে কঠোর আন্দোলন হবে। অপর দিকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর
সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের প্রেসিডিয়াম
সদস্য, রংপুর সিটি কর্পোরেশন মেয়র ও মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,
মসিউর রহমান রাঙ্গা পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা ঠিক
করেননি। সবার আগে দল বড়। দলের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো দিন সুফল ভোগ করতে পারেনি।
পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে এলে, প্রয়োজনে দলের নেতাকর্মীরা তাকে সাপোর্ট
দেবেন। মেয়র আরও বলেন, দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। দলের স্বার্থে চেয়ারম্যান
যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা একমত। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সময় হলে আবার তাকে
দলে ফিরে আসার সুযোগ দেওয়া হতে পারে। পার্টির স্বার্থে রাঙ্গাকে উত্তেজিত না হয়ে শান্ত
থাকার আহ্বান জানান তিনি। এসময় দলীয় কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয়
পার্টির সাধারণ স¤পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ স¤পাদক এসএম
ইয়াসির, যুগ্ম সাধারণ স¤পাদক লোকমান হোসেন, সাংগঠনিক স¤পাদক জাহিদুল ইসলাম,
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত
আসিফসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ। উল্লেখ্য, বুধবার জাতীয় পার্টির (জাপা)
প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। জাপার
চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল
পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর
হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








