রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত সোমবার সকালে নগরীর শালবন এলাকায় রংপুর জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে ৬দিন ব্যাপি ৩০জন হিজড়ার অংশগ্রহণে প্রশিক্ষণের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ডব্লিউ এম রায়হান শাহ। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুল মতিন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রুহুল আমিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্রঅংশ হিজড়া সম্প্রদায় হলেও আবহমানকাল থেকেই এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর হিসেবে পরিচিত। দেশের সকল নাগরিক সুবিধা ভোগের অধিকার সমভাবে প্রাপ্য হলেও তারা পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। হিজড়া সম্প্রদায় সমাজের বোঝা নয় তারাও এ সমাজের মানুষ। দেশের জন্য সমাজের জন্য তারাও অবদান রাখতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিতে পারলে তারাও আর্থিকভাবে সক্ষমতা অর্জন করতে পাবে। অনগ্রসর জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। উদ্ধোধনী অনুষ্ঠানে জানানো হয় ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩৫জন হিজড়াকে ক¤িপউটার প্রশিক্ষণ, সেলাই মেশিন প্রশিক্ষণ পেয়েছেন ৭৫ জন এবং বিউটিফিকেশন প্রশিক্ষণ পেয়েছেন ৪০জন মোট ১৫০জনকে সমাজসেবার মাধ্যমে ৫০দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়েছে। রংপুর জেলায় ২০২২-২৩ অর্থ বছরে ২৪জন হিজড়া বিশেষ বয়স্ক ভাতা এবং ৯ জন হিজড়া শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পেয়েছে। এছাড়াও জেলায় মোট ২০১জন হিজড়াকে পর্য়ায়ক্রমে প্রশিক্ষণের আওতায় এনে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে অর্থিকভাবে সক্ষমতায় নিয়ে আসা হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রত্যেকের জন্য আবাসন সুবিধা খাওয়া এবং দৈনিক হিসাবে প্রশিক্ষণ সম্মাানীর ব্যবস্থা রয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







