রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ৮০০ টন ধান মজুত ও অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করায় নর্দার্ন এ্যাগ্রো ইন্ডাস্ট্রি কো¤পানি লিমিটেড নামে একটি অটো রাইস মিল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ১ জুন বুধবার বিকালে রংপুর সদর উপজেলার উত্তম বানিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা খাদ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার আমিনুল ইসলাম বলেন, নর্দার্ন এ্যাগ্রো ইন্ডাস্ট্রি কো¤পানি লিমিটেড নামে অটো রাইস মিলটি অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানের সময় অবৈধভাবে মজুদ করে রাখা ৮০০ টন ধান জব্দ করা হয়। বিপুল পরিমাণ ধান মজুদের পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির মালিক। লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে ধান মজুদ করার অভিযোগে অটো রাইস মিলের মালিক ইসতিয়াক আহামেদকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অপরদিকে চালের বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে রংপুরে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের প্রথম দিনেই ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ১ জুন বুধবার বিকালে রংপুর মহানগরীর চালের আড়তখ্যাত মাহিগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও আরিফ মিয়া। রংপুর মহানগর পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন। সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, মাহিগঞ্জে চালের আড়তে অভিযান পরিচালনার সময় বিক্রয় রসিদ না দেওয়া এবং যথাযথ ও মূল্যতালিকা না থাকায় সেকেন্দার এ্যান্ড সন্স, রায় ট্রেডার্স ও এস এম ট্রেডার্স থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






