রংপুর বিভাগীয় প্রতিনিধি: নববর্ষের প্রথম দিনে রংপুর বিভাগের আট জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ নতুন বইয়ের সুগন্ধে উদ্ভাসিত হয়েছে। রংপুর বিভাগে প্রায় ৫০ লক্ষ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই নেওয়ার জন্য নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হন। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ১ জানুয়ারি সোমবার সকাল ১১টায় রংপুর নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এসময় রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ পরিচালক শফিকুল ইসলাম, রংপুর আঞ্চলিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মোজাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর রংপুর বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫০ লক্ষ ৫৩ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর মাঝে ৩ কোটি ৯৮ লক্ষ ১২ হাজার ৮৯০টি বই বিতরণ করা হবে বলে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ পরিচালক শফিকুল ইসলাম বলেন, নতুন বছরের প্রথম দিনে বিভাগের সকল শিক্ষাদের হাতে বই পৌছে দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







