রংপুর বিভাগীয় প্রতিনিধি: দেশে যখন সারের তীব্র সঙ্কট ঠিক সেই সময় রংপুরের মিঠাপুকুর
উপজেলার কৃষকদের জন্য সুসংবাদ দিলেন একদল বেকার যুবক। মিঠাপুকুর উপলেজার লতিবপুর
ইউনিয়নের পাইকানে রওশন কবীর নামে এক ব্যক্তি গ্রামের বেকার যুবকদের নিয়ে রাসায়নিক উপকরণ
ছাড়াই জৈব উপাদানে তৈরি করেন পল্লীবন্ধু জৈবসার। পরীক্ষামূলকভাবে তৈরি এ সার সুলভ মূল্যে
বিক্রয় করা হচ্ছে। জমিতে এ সার প্রয়োগ করলে রাসায়নিক সারের কোনো প্রয়োজন হয় না।
নিজেদের জমি, প্রতিবেশী,আতœীয়-স্বজনদের জমিতে পরীক্ষামূলক পল্লীবন্ধু জৈবসার প্রয়োগ
করা হয়। এতে ভালো ফলনও পাওয়া যায়। পল্লীবন্ধু জৈবসার তৈরির উপকরণগুলো হলো তামাক ক্রাশ, ইক্ষুর
ছোবা, কচুরিপানা, ঝিনুকচূর্ণ, গন্ধক, লবণ, গাছের পাতা ও খড়।
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির প্রায় লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হওয়ার...








