রংপুর বিভাগীয় প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রংপুরে বিয়ের অনুষ্ঠান বানচালে কনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময়
কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে কনের পরিবারটি। গত ২৯ জুলাই শুক্রবার কাউনিয়ায় উপজেলার মদামুদন গ্রামে বিয়ে বাড়ীর আয়োজনের সময় এ ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন, মদামুদন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (কনে) বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রায়ই উত্ত্যক্তসহ প্রেম নিবেদন করত আব্দুর রাজ্জাক মেম্বারের ছেলে এরশাদ মিয়া। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দেড় মাস আগে একই উপজেলার বেইলি ব্রিজ পূর্ব চান্দঘাট এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে মেয়ের বিয়ে দেন। বিয়ে পরবর্তী আয়োজনের অংশ হিসেবে শুক্রবার কনের বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সকাল ১০টার দিকে এরশাদ ও তার সহযোগীরা এসে প্যান্ডেলে ভাঙচুর চালান। এতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় আহত হন কনের দাদা, দুই চাচা ও দাদী। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিষয়টি দুই পক্ষ মৌখিকভাবে জানিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস জামেয়া মোহাম্মদীয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা, বাইতুল মামুর জামে মসজিদের স¤পত্তি নিয়ে...








