রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নাহিদ (১৮), হাফেজ জনু ইসলাম জয় (১৪) ও রবিউল ইসলাম (৩২) নামে যুবক নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৩ এপ্রিল বুধবার দিবাগত রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ, একই উপজেলার মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ জনু ইসলাম জয় ও ইজিবাইক চালক রবিউল ইসলাম। নাহিদ ও জনু ইসলাম ঈদের বাজার শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের নগরীর কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান হাফেজ জনু ইসলাম জয় ও ইজিবাইক চালক রবিউল ইসলাম। নিহত নাহিদের স্বজন আবু তোয়েব বলেন, সন্ধ্যায় নাহিদ তার বন্ধুসহ ঈদের কেনাকাটা করতে রংপুরে যান। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হজরত আলী বলেন, কাউনিয়া সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত বুধবার রাতে সড়কের অস¤পূর্ণ কাজের কারণে সৃষ্ট গর্তে নাবিল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির বলেন, বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে জনু ইসলাম জয় ও রবিউল ইসলাম মারা যায়। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







