রংপুর বিভাগীয় প্রতিনিধি: বিএসটিআই অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উদ্যোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারে মেসার্স ঢাকা বেকারী এন্ড কনফেকশনারীতে অভিয়ান পরিচালানা করা হয়। বিএসটিআই সিএম লাইসেন্স না থাকায় ব্রেড, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারী পণ্য উৎপাদন, বিক্রয়-বিতরণ বিএসটিআই আইন,২০১৮ এর ১৫/২৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে খাদ্যপণ্য উৎপাদনের উপযোগী অবকাঠামো তৈরির পাশাপাশি প্রয়োজনীয় সকল লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ আদেশ প্রদান করেন। বিএসটিআই রংপুর বিভাগীয় কর্মকর্তা খন্দকার মো. জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট) এসময় উপস্থিত ছিলেন। অপরদিকে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মেসার্স সোহাম ফিলিং স্টেশনে অভিযান পরিচালানা করা হয়। ডিজেল সরবরাহে প্রতি ১০ লিটারে ১০০ মিলি লিটার কম, পেট্রোল সরবরাহে প্রতি ১০ লিটারে ১৩০ মিলি লিটার কম এবং অকটেন সরবরাহে প্রতি ১০ লিটারে ২৯০ মিলি লিটার কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এ আদেশ প্রদান করেন। বিএসটিআই রংপুর বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি) ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








